আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
81 views
in সালাত(Prayer) by (19 points)
আসসালামু আলাইকুম। গতকাল শাহবাগে জুমার সালাত অনুষ্ঠিত হয়। সেখানে একজন মুকাব্বির যিনি সালাতরত ছিলেন না, ইমামের তাকবির মাইকে মুক্তাদিদের কাছে পৌছে দিচ্ছিলেন এমনটা দেখা গেছে। বিষয়টির সত্যতা নিয়ে নিশ্চিত নই। তবে জানতে চাচ্ছি এমন ঘটে থাকলে, নামাজ কি সহিহ হবে? নাকি মুক্তাদিদের পুনরায় এই নামাজটি আদায় করে নিতে হবে?

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

যদি মুক্তাদি ইমামের তাকবির না শুনে,শুধু নামাজে নেই এমন মুকাব্বিরের তাকবিরের উপর নির্ভর করে নামাজ আদায় করে,সেক্ষেত্রে সেই মুক্তাদীর নামাজ হবেনা।

হাদীস শরীফে এসেছেঃ- 

عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ، قَالَ:
كَانُوا يَفْتَحُونَ عَلَى الْإِمَامِ فِي الصَّلَاةِ

উসমান ইবন আবি আল-আস (রাঃ) বলেন:
“তারা (সাহাবায়ে কেরাম) নামাজের মধ্যে ইমামকে (কিরাআতে ভুল হলে) লোকমা দিতেন।”
(সুনান আবু দাউদ, হাদীস: ৯০৭, মুসান্নাফ ইবন আবি শাইবা)

ولو اقتدى بتكبير من ليس في الصلاة لا تصح صلاته
“যদি নামাজে নেই এমন ব্যক্তির তাকবির অনুসরণ করে কেউ নামাজ পড়ে, তার নামাজ সহিহ হবে না।”
(হিদায়া, খণ্ড ১)

ولو كان المبلغ خارج الصلاة فاقتدى الناس بتكبيره لا تجوز صلاتهم
“মুকাব্বির যদি নামাজের বাইরে থাকে এবং লোকেরা তার তাকবির অনুসরণ করে, তবে তাদের নামাজ জায়েয হবে না।”
(ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/৮৪)

ويشترط أن يكون المبلغ في الصلاة
“মুকাব্বিরের নামাজে থাকা শর্ত।”
(দুররুল মুখতার।)

“কারণ নামাজে নেই এমন ব্যক্তি ইমামের প্রতিনিধি হতে পারে না।”

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
যদি মুক্তাদি ইমামের তাকবির না শুনে,শুধু নামাজে নেই এমন মুকাব্বিরের তাকবিরের উপর নির্ভর করে নামাজ আদায় করে,সেক্ষেত্রে সেই মুক্তাদীর নামাজ হবেনা।

সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে বিষয়টি যদি বাস্তবেই এমন হয়,যাহা প্রশ্নে উল্লেখ রয়েছে,তাহলে যেসব মুক্তাদিরা ওই মুকাব্বিরের আওয়াজের শুনে নামাজ আদায় করেছেন,ইমামের আওয়াজ শুনতে পাননাই, তাদের নামাজ শুদ্ধ হয়নি। তাদের জন্য জোহরের নামাজ কাজা আদায় করে নেওয়া আবশ্যক।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 189 views
...