আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
প্রেগন্যান্সি সম্পর্কিত বিষয়গুলোর কোর্সগুলো সাধারণত মহিলারাই করায় এবং কিছু কিছু বিষয় থাকে যেগুলো জাওযকে শোনাতে বলা হয়, এবং উনাদের এই বিষয়ে ইলম অর্জনের নিয়তে করতে বলা হয়ে থাকে, আবার আমি এমন বিষয়ের সম্মুখীন হয়েছি যা আমি ঠিকভাবে বুঝতে পারছি না,কিছু এক্সারসাইজ শিখানো হয় যা সম্ভব হলে জাওযের সাথে করতে বলা হয়, এখন এইসব ক্ষেত্রে তাকে ঠিকভাবে বুঝানোর জন্য কি এই মহিলাদের কন্ঠ শুনা জায়েজ হবে?কন্ঠের পর্দার লঙ্ঘন হয়ে যাবে কি?