আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
62 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আর কয়েকদিন পরে নতুন ইংরেজি বর্ষ শুরু হতে যাচ্ছে। এই হিসেবে আমরা চাচ্ছিলাম একটা আলোচনা সভা করতে, যেখানে মূলত একজন প্রোডাকটিভ মুসলিম হিসেবে কিভাবে আমাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করা উচিত, কিভাবে আরো ইফেকটিভ ভাবে প্ল্যান করা উচিত প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা এবং চেক লিস্ট রেডি করা হবে। এখন আমার প্রশ্ন হলো এটা করলে কি আমরা নিউ ইয়ার সেলিব্রেশন এর মতো বিধর্মীদের অনুসরণ করে ফেলব? এটা করা জায়েজ হবে কি না! বিস্তারিত জানালে উপকৃত হতাম।

1 Answer

0 votes
by (805,980 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
জন্মদিন পালনের কোনো সুযোগ ইসলামে নাই। বরং এটা অমুসলিম তথা খৃষ্টানদের অনুসরণ বৈ কিছু নয়। যেখানে অনেক ভাবে বিজাতীয় সংস্কৃতিকে অনুসরণ করা হয়ে থাকে। যেমন , বিশেষ ধরণের পোষাক পরিধান করে মোমবাতি প্রজ্বলন করে কেক কাটা।তাছাড়া এতে মিউজিক ও ফ্রিমিক্সিং থাকে। এবং নির্দিষ্ট কিছু শব্দ ও বাক্যকে আওড়ানো হয়ে থাকে।অতঃপর ফটো তুলা হয়ে থাকে। মোটকথা, এতে অনেক প্রকার শরীয়ত গর্হিত কাজ থাকে। এটা কখনো অনুমোদন যোগ্য হতে পারে না।

তাছাড়া কোনো প্রকার দিবস পালন শরীয়তে গ্রহণযোগ্য  নয়।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/166

হ্যা, যদি উপরোক্ত শরীয়ত গর্হিত কোনো কাজ না থাকে, এবং কাফিরদের সাদৃশ্য গ্রহণ উদ্দেশ্য না হয়, বরং কেউ যদি এই দিনকে এভাবে স্বরণ রাখে যে, আল্লাহ তা'আলা অশেষ কৃতজ্ঞতা যে, তিনি ঈমান ইয়াকিন এবং সুস্থতার সাথে একটি বৎসর অতিবাহিত করেছেন। তাহলে এতে কোনো সমস্যা হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/518

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কর্মপরিকল্পনা নির্ধারণ মূলক আলোচনা সভা নাজায়েয ও হারাম হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...