ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
খোদা শব্দকে আল্লাহ শব্দর অনুবাদ হিসেবে ব্যবহার করতে কোনো প্রকার বিধি-নিষেধ নেই।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/511
আল্লাহ পাককে অন্য এমন সব নাম দ্বারা আহবান করা যাবে,যাতে কোনো প্রকার শিরকি অর্থ নেই। অন্য কিছুকে আল্লাহর নাম দ্বারা আহবান করা কখনই জায়েয হবে না।
(২) খিলি পানের সাথে দোকানে যে জর্দা দেওয়া হয়, তা নাজায়েয নয় তবে শারীরিক ক্ষতি হতে পারে, সেই পরিমাণ খাওয়া মাকরুহে তাহরিমী।
(৩) খবর এবং রাজনৈতিক তথ্যে জানার জন্য ফেইসবুক চালানো নাজায়েয হবে না। হারাম কিছু স্কীনে আসলে তাৎক্ষণিক দৃষ্টি সরিয়ে নিতে হবে। ইচ্ছাকৃত বারংবার দেখা জায়েয হবে না।
(৪) কারও হককে আত্মসাৎ কররে দুনিয়াতেও তার পরিনাম দেখা যায়। কথাটি সঠিক।
(৫) নখ কোনি বা নখচিপাতে যদি পুজ হয় এবং তা মেজেতে গড়িয়ে পরে, তাহলে তা নাপাক। উক্ত পরিস্থিতিতে তা যদি গড়িয়ে পরে কোথাও লাগে, তাহলে তা নাপাক হিসেবে বিবেচিত হবে।
(৬) যেই অ্যাপ ও ওয়েব সাইটে অমুসলিমদের বিষয় আসে, সে অ্যাপ বা ওয়েব সাইট ব্যাবহার করলে ইমানে কোনো সমস্যা হবে না।