আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
40 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (62 points)
reshown by
১।আল্লাহ পাক কে অন্য যে কোনো কিছুর নামে ডাকা বা আল্লাহর নামের সাথে ডাকা এবং অন্য কিছু কে আল্লাহ পাক এর নামে ডাকা কি  শিরক কুফরি  হবে?

২।খিলি পানের সাথে দোকানে যে জর্দা দেওয়া হয়  খাওয়া কি জায়েজ ?

৩।ফেসবুকে খবর এবং রাজনৈতিক তথ্যের জন্য চালানো আর হারাম কিছু দেখলে  পাল্টে ফেললে  জায়েজ হবে কি?

৪।অনেকে বলে কারও হক মেরে খেলে দুনিয়ায় তার পরিনাম দেখা যায় একথা সঠিক কিনা?

৫।নখ কোনি বা নখচিপা তে অনেকসময় পুজ হয় কিন্তু তা বের হয়ে গড়িয়ে পড়ে না। সেই পুজ  মোজাতে জুতাতে লাগে আবার ওজুর সময় পানির ছিটা বিভিন্ন যায়গায় লাগে এগলো নাপাক হবে কিনা?

৬।একটা অ্যাপ ও ওয়েব সাইট জায়েজ এবং  নাজায়েজ দুই কাজেই ব্যাবহার করা যায়। ঐখানে অমুসলিমদের কিছু বিষয় আসে সে অ্যাপ বা ওয়েব সাইট ব্যাবহার করলে ইমান চলে যাবে কি?

1 Answer

0 votes
by (807,660 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
খোদা শব্দকে আল্লাহ শব্দর অনুবাদ হিসেবে ব্যবহার করতে কোনো প্রকার বিধি-নিষেধ নেই।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/511

আল্লাহ পাককে অন্য এমন সব নাম দ্বারা আহবান করা যাবে,যাতে কোনো প্রকার শিরকি অর্থ নেই। অন্য কিছুকে আল্লাহর নাম দ্বারা আহবান করা কখনই জায়েয হবে না। 

(২) খিলি পানের সাথে দোকানে যে জর্দা দেওয়া হয়, তা নাজায়েয নয় তবে শারীরিক ক্ষতি হতে পারে, সেই পরিমাণ খাওয়া মাকরুহে তাহরিমী।  

(৩) খবর এবং রাজনৈতিক তথ্যে জানার জন্য ফেইসবুক চালানো নাজায়েয হবে না। হারাম কিছু স্কীনে আসলে তাৎক্ষণিক দৃষ্টি সরিয়ে নিতে হবে। ইচ্ছাকৃত বারংবার দেখা জায়েয হবে না। 

(৪) কারও হককে আত্মসাৎ কররে দুনিয়াতেও তার পরিনাম দেখা যায়। কথাটি সঠিক।

(৫) নখ কোনি বা নখচিপাতে যদি পুজ হয় এবং তা মেজেতে গড়িয়ে পরে, তাহলে তা নাপাক। উক্ত পরিস্থিতিতে তা যদি গড়িয়ে পরে কোথাও লাগে, তাহলে তা নাপাক হিসেবে বিবেচিত হবে।

(৬) যেই অ্যাপ ও ওয়েব সাইটে  অমুসলিমদের বিষয় আসে, সে অ্যাপ বা ওয়েব সাইট ব্যাবহার করলে ইমানে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...