বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আনাস (রাঃ) হতে বর্ণিত।
عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَيُصِيبَنَّ أَقْوَامًا سَفْعٌ مِنْ النَّارِ بِذُنُوبٍ أَصَابُوهَا عُقُوبَةً ثُمَّ يُدْخِلُهُمْ اللهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ يُقَالُ لَهُمْ الْجَهَنَّمِيُّونَ -
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কতকগুলো সম্প্রদায় তাদের গুনাহর কারণে শাস্তি হিসেবে জাহান্নামের আগুনে পৌঁছবে। অতঃপর আল্লাহ্ নিজ রহমতে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। তাদেরকে ’জাহান্নামী’ বলা হবে।(সহীহ বোখারী-৭৪৫০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জ্বী, জান্নাতেও তাদেরকেও তাদের পূর্বের স্থান জাহান্নামের দিকে সম্বন্ধযুক্ত করে ডাকা হবে।