আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
75 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
edited by
আসসালামু আলাইকুম,
(১) নামায সংক্রান্ত:
একজন ব্যক্তি ইমামতি করে এশার নামায পড়িয়েছেন। ফজরে ওজু করার সময় সেই ব্যক্তি খেয়াল করলেন যে, তার পায়ের তলায় এনামেল পেইন্ট (যে রং গুলো লোহার দরজা, জানালায় করা হয়) লেগে আছে। যার পরিমান একটা পুথির দানার মতো। সে এত টুকু নিশ্চিত যে, এই রং তার রাতেই লাগছে এশার সালাতের ওজুর আগেই।

এখম প্রথম বিষয় হলো এশার সালাতের আগে সে যে ওজু করছিল,তা তার হবে কিনা । কেননা তার পায়ের তলায় এই রং লেগে আছে আর সেখানে পানি প্রবেশ করেনি।
দ্বিতীয় বিষয় হলো যদি তার ওজু না হয় তাহলে সে তো এশার সালাত ও বেতের সালাত আবার পরে নিবে। এখন মুক্তাদি ছিল ২ জন। তারা কি শুধু এশার সালাতই  আদায় করবে নাকি বিতরের সালাতও আদায় করবে।

(২) মুসাফির সংক্রান্ত:

একজন ব্যক্তি নিজ বাসস্থান থেকে ৭৮ কিলোমিটারেরও বেশি দূরে কাজের সুবাদে গিয়েছে এবং নিয়তও করছে ১৫ দিনের কম থাকবে।

এখনও দেখা যাচ্ছে সেখানে আরও মাস খানিক থাকতে হবে সেক্ষেত্রে সে কি মুকিম হবে নাকি মুসাফির। যদি আবারও সে মুসাফির হতে চায় তাহলে তার কি করতে হবে? সে কি ১৪ দিনের মাথায় আবারও নিয়ত করবে যে, সেখানে সে ১৫ দিনের কম থাকবে! যদি এমন করে তাহলে কি সে মুসাফির হবে?
বিষয়টা ২টা একটু জানানোর অনুরোধ জানাচ্ছি।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইয়াকিন বিশ্বাস ব্যতিত কোনো হুকুম প্রমাণিত হয়না। যেমন ইতিপূর্বে একটি মূলনীতি আমরা উল্লেখ করেছি যে, আল্লামা ইবনে নুজাইম রাহ,লিখেন,
اﻟْﻘَﺎﻋِﺪَﺓُ اﻟﺜَّﺎﻟِﺜَﺔُ: اﻟْﻴَﻘِﻴﻦُ ﻻَ ﻳَﺰُﻭﻝُ ﺑِﺎﻟﺸَّﻚِّ - ﻭَﺩَﻟِﻴﻠُﻬَﺎ ﻣَﺎ ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻣَﺮْﻓُﻮﻋًﺎ {ﺇﺫَا ﻭَﺟَﺪَ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﻓِﻲ ﺑَﻄْﻨِﻪِ ﺷَﻴْﺌًﺎ ﻓَﺄَﺷْﻜَﻞَ ﻋَﻠَﻴْﻪِ ﺃَﺧَﺮَﺝَ ﻣِﻨْﻪُ ﺷَﻲْءٌ ﺃَﻡْ ﻻَ ﻓَﻼَ ﻳَﺨْﺮُﺟَﻦَّ ﻣِﻦْ اﻟْﻤَﺴْﺠِﺪِ ﺣَﺘَّﻰ ﻳَﺴْﻤَﻊَ ﺻَﻮْﺗًﺎ، ﺃَﻭْ ﻳَﺠِﺪَ ﺭِﻳﺤًﺎ} 
ভাবার্থঃ তৃতীয় উসূল,ঈয়াক্বিন(দৃঢ় বিশ্বাস)সন্দের দ্বারা খতম হয় না। [তথা কারো কোনো বিষয় সম্পর্কে দৃঢ় বিশ্বাস থাকলে, সে বিষয় সম্পর্কে বিপরিত কোনো সন্দেহের উদ্রেক হলে পূর্ব বিশ্বাসের কোনো ক্ষতি হবে না।অর্থাৎ নতুন করে জন্ম নেয়া সন্দেহ অগ্রহণযোগ্য ]
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/293

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এশার ওয়াক্তের পূর্বে আপনার অজু ছিলনা, এটা নিশ্চিত ছিল, এখন এশার অজু হয়েছে কি না? তা নিয়ে সন্দেহ। সুতরাং ধরে নিতে হবে পায়ের তলায় এনামেল পেইন্ট এশার পূর্বেই লেগেছে।তাই আপনি এশা এবং বিতির এবং মুসল্লিরাও এশা এশা কাযা করবে।বিতির কাযা করতে হবে না।

لما فى الفتاوى الهندية:
"و وقت العشاء والوتر من غروب الشفق إلى الصبح. كذا في الكافي.  ولايقدم الوتر على العشاء لوجوب الترتيب لا لأن وقت الوتر لم يدخل حتى لو صلى الوتر قبل العشاء ناسيا أو صلاهما فظهر فساد العشاء دون الوتر فإنه يصح الوتر ويعيد العشاء وحدها عند أبي حنيفة - رحمه الله -؛ لأن الترتيب يسقط بمثل هذا العذر." (الباب الأول في مواقيت الصلاة وما يتصل بها، ج:1، ص:51، ط:دار الفكر)
(২)
কোনো ব্যক্তি নিজ বাসস্থান থেকে ৭৮ কিলোমিটারেরও বেশি দূরে কাজের সুবাদে গেলে এবং  ১৫ দিনের কম থাকার নিয়ত করলে সে মুসাফির হিসেবেই গণ্য হবে। পরবর্তীতে সেখানে আরও থাকার প্রয়োজন হলে এবং থাকলে, ঐ ব্যক্তি মুসাফির হিসেবেই গণ্য হবে। মুকিম হওয়ার জন্য একসাথে ১৫ দিন বা তার অধিক দিনের অবস্থানের নিয়ত করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...