আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
66 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

হুজুর
১)"জীবনসঙ্গী নির্দিষ্ট এবং সে কে হবে তা জন্মের আগেই আল্লাহ তায়ালা লিখে রেখেছেন" এই কথাগুলো কি সঠিক? ধরুন আমার ভাগ্যে আল্লাহ তায়ালা বেদ্বীন কাউকে লিখে রেখেছেন তাহলে এই যে আমি যে এত দুআ করি দ্বীনদার জীবনসঙ্গী পেতে এই দুআ গুলো কি তাহলে সব বিফলেই যাবে?


২) জোহরের সময় পিরিয়ড ছিল কিন্তু আসরের ওয়াক্ত চলছে এমন সময় পিরিয়ড শেষ হয়েছে। এক্ষেত্রে নাকি জোহর আসর দুটোই পড়তে হবে,এটা কি সঠিক?


৩)রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:

দুটি আমল, যার আমল সংখ্যা কম হবে কিন্তু যারা এতে অভ্যস্ত হবে তারা অবশ্যই জান্নাতে যাবে।

তা হলো-

যারা প্রত্যেক ফরজ সালাতের পর -


১০ বার সুবহানআল্লাহ

১০ বার আল-হামদুলিল্লাহ

১০ আল্লাহু আকবার পড়বে

এবং ঘুমানোর পূর্বে -

৩৩ বার সুবহানআল্লাহ

৩৩ বার আল-হামদুলিল্লাহ

৩৪ আল্লাহু আকবার পড়বে।


এই হাদীসটি কি সহীহ হুজুর?


৪)নফল/সুন্নাত সালাত পড়ছি এমন সময় বাবা/মা ডাক দিলো।তেমন জরুরী কিছু না।যেই কাজের জন্য ডাকছে সেটা নামাজ শেষ করেও গিয়ে করে দিয়ে আসতে পারবো।ব্যাপারটা যদি এমন হয় তাহলেও কি নামাজ শেষ করলে গুনাহ হবে নাকি নামাজ বাদ দিয়ে বাবা/মায়ের ডাকে সাড়া দান করা ভালো হবে?

1 Answer

0 votes
by (809,370 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ভাগ্য তথা তাকদীর দুই প্রকার। যথা-
(১) তাকদীরে মুবরাম।
(২)তাকদীরে মুআল্লাক।
তাকদীরে মুবরাম কখনোই পরিবর্তন হয় না।
আর তাকদীরে মুআল্লাক বান্দার আমল, দুআ ইত্যাদির মাধ্যমে পরিবর্তিত হয়।(এগুলো বান্দা হিসেবে,আল্লাহর ইলম হিসেবে সবগুলোই তাকদীরে মুবরাম)
اعلم أن للہ تعالی في خلقہ قضائین مبرماً ومعلقاً بفعلٍ کما قال: إن فعل الشيء الفلاني کان کذا وکذا، وإن لم یفعلہ فلایکون کذا وکذا․․․․․ وأما القضاء المبرم فہو عبادة عما قدرہ سبحانہ في الأزَل من غیر أن یعلقہ بفعل الخ (مرقاة، رقم الحدیث: ۵۷۵۰، باب فضائل سید المرسلین)

বিঃদ্রঃ বাকি বান্দাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। সে যা ইচ্ছে করতে পারে। ভাল কাজও করতে পারে। আবার মন্দ কাজও করতে পারে। কিন্তু আল্লাহ যেহেতু সর্ব বিষয়ে জ্ঞাত। পূর্বাপর সব কিছুই তার জ্ঞানে রয়েছে। তাই তিনি জানেন বান্দা কোন কাজটি করবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/58

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
"জীবনসঙ্গী নির্দিষ্ট এবং সে কে হবে? তা জন্মের আগেই আল্লাহ তায়ালা লিখে রেখেছেন" এই কথাগুলো সঠিক। দু'আর মাধ্যমে তাকদীরকে পরিবর্তন করে দিতে পারেন। কে দু'আ করবে আর কার পরিবর্তন হবে? সেটাও আল্লাহ জানেন এবং লিখে রাখছেন।

(২) জোহরের সময় পিরিয়ড ছিল। পরবর্তীতে আসরের ওয়াক্ত চলছে, এমন সময় পিরিয়ড শেষ হয়েছে। এক্ষেত্রে জোহর পড়তে হবে না। তবে আসর পড়তে হবে যদি গোসল করে তাহরিমা বলা সমপরিমাণ সময় হাতে থাকে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/93994

(৩) এমন কোনো হাদীস আমরা খুজে পাইনি। তবে তাসবিহাত পড়ার বিভিন্ন ফযিলত হাদীসে বর্ণিত হয়েছে।

(৪)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1855


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...