ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)তারা টাকাটা পেলেই তো হবে।পরিচয় জানাতে হবে না।
(২) আল্লাহ তায়ালা যেন আমাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্তরে থাকার তৌফিক দান করেন। এভাবে দোয়া করা যাবে।
(৩)জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্তরে আম্বিয়ায়ে কেরাম এবং পরিপূর্ণ নেককার ব্যক্তিগণ থাকবেন। আপনি দু'আ করতে পারেন। দু'আ করতে তো কোনো সমস্যা নেই।
(৪) এ সম্পর্কে একটি প্রশ্নোত্তর বিশেষভাবে লক্ষণীয়,
দ্রুত বিয়ের আ'মল https://www.ifatwa.info/2122
দূত বিয়ের জন্য আপনি আল্লাহর কাছে দু'আ করুন।সালাতুল হাজত পড়ে দু'আ করুন।সালাতুল হাজতের নিয়ম জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1453
একাকি ফরয নামায বা নফল নামাযের শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ শরীফ,সহ দু'আয়ে মাছুরা পড়ার পর সূরায়ে ফুরকানের ৭৪নং আয়াতও পড়তে পারেন।অনেক বুজুর্গানে কেরাম ও শায়েখগণ এ আ'মলের পরামর্শ দিয়েছেন।