আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
48 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।


১)১)ওয়াইফাই বিল কখনো হাতে হাতে দেই,কখনো বিকাশে দেই। অনেক বছর আগে আমি কিছু মাসের ওয়াইফাই বিল দিই নি।তারা আমার কাছে টাকাটা পাওনা আছে।এখন আমি টাকাটা তাদের প্রতিষ্ঠানের বিকাশ একাউন্টে পাঠাবো। কিন্তু আমি চাচ্ছি না তারা পরিচয় জানুক। তারা টাকাটা পেলেই তো হলো। পরিচয় জানাতেই হবে ব্যাপারটা এমন?


২) আল্লাহ তায়ালা যেন আমাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্তরে থাকার তৌফিক দান করেন এভাবে দোয়া করা যাবে?

৩)জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্তরে কারা থাকবে সাধারণত?আমি কেমন আমল করে আল্লাহ তায়ালাকে খুশি করলে ঐ স্তরে থাকতে পারবো?

৪) দ্বীনের বুঝ পাওয়া, পর্দা করা,২৫ বছর বয়সেও বিয়ের মুখ না দেখায় বাবা মা খুব খোঁটা দেয়।এসব নিয়ে অনেক কষ্ট লাগে। মাঝে মাঝে সহ্য করা খুব কঠিন হয়ে যায়।তখন আল্লাহর কাছে মৃত্যু‌ও চেয়ে ফেলি। ঈমান আমল সব দূর্বল হয়ে যায়।এর জন্য কি করতে পারি?

1 Answer

0 votes
by (809,370 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)তারা টাকাটা পেলেই তো হবে।পরিচয় জানাতে হবে না।

(২) আল্লাহ তায়ালা যেন আমাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্তরে থাকার তৌফিক দান করেন। এভাবে দোয়া করা যাবে।

(৩)জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্তরে আম্বিয়ায়ে কেরাম এবং পরিপূর্ণ নেককার ব্যক্তিগণ থাকবেন। আপনি দু'আ করতে পারেন। দু'আ করতে তো কোনো সমস্যা নেই।

(৪) এ সম্পর্কে একটি প্রশ্নোত্তর বিশেষভাবে লক্ষণীয়,
দ্রুত বিয়ের আ'মল https://www.ifatwa.info/2122

দূত বিয়ের জন্য আপনি আল্লাহর কাছে দু'আ করুন।সালাতুল হাজত পড়ে দু'আ করুন।সালাতুল হাজতের নিয়ম জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1453

একাকি ফরয নামায বা নফল নামাযের শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ শরীফ,সহ দু'আয়ে মাছুরা পড়ার পর সূরায়ে ফুরকানের ৭৪নং আয়াতও পড়তে পারেন।অনেক বুজুর্গানে কেরাম ও শায়েখগণ এ আ'মলের পরামর্শ দিয়েছেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...