আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
74 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
১।আমার মুখে মুটামুটি লোম আছে আমি শ্যামলা।লোমের কারনে চেহারা একটু কালো লাগে।আমার গায়ের রঙ নিয়ে আমার স্বামী বেশি সন্তুষ্ট না।আমি চাচ্ছি আমার মুখের লোম তুলতে বা ছেঁচে ফেলতে।এইটা কি জায়েজ হবে?আমার ভ্রুর আশেপাশে লোম আছে এই কারনে ভ্রু আরোও মোটা লাগে ভ্রু এর আশেপাশের লোম ছেচে ফেলা কি জায়েজ হবে?আমি গায়রে মাহরাম মেনে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।
২।শশুড় বাড়িতে আমার ঘরের বাহিরেই বেশি কাজ তাই বাহিরে খিমার পড়ে বের হই।খিমার পড়লে ভ্রু ও কপালের অংশ কিছুটা দেখা যায় এতে কি গুনাহ হবে?

৩।স্বামীর জন্য নিজেকে সুন্দর করার জন্য ফর্সা হওয়ার ক্রিম দেওয়া যাবে?অতিরিক্ত ফর্সা করেনা চেহারা আর হাত-পা কিছুটা উজ্জল/সুন্দর করে এমন ক্রিম। অথবা এমন কোনো ক্রিম যা অনেকটা ফর্সা করে সেগুলো ব্যবহারের ব্যাপারে জানতে চাই।

৪।স্বামী স্ত্রী একে অপরের গোপন*অঙ্গের মধ্যে মুখ দেওয়ার ব্যাপারে জানতে চাই।

৫।ইস্তিহাজা অবস্থায় সহবাস করা কি জায়েজ? ইস্তিহাজা অবস্থায় স্বামী কাছে আসলে স্বামীকে না করলে কি গুনাহ হবে?

অগ্রিম জাযাকাল্লাহ খইরন।

1 Answer

0 votes
by (809,370 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
উপরোক্ত আলোচনা দ্বার বুঝতে পারলাম।
যদি শরীয়ত সম্মত বিউটি পার্লার হয় তাহলে শুধুমাত্র স্বামীকে খুশী করার জন্য বিউটি পার্লার থেকে বৈধ অস্থায়ী সাজগোছ যেমন ক্রিম ইত্যাদি দিয়ে সাজা বৈধ আছে।
এক্ষেত্রে ৩টি জিনিষ অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে।
১/বিউটি পার্লার শরীয়ত সম্মত হতে হবে।
২/বৈধ সাজগোছ করতে হবে।
৩/শুধুমাত্র স্বামীকে সন্তুষ্টি করার জন্য হতে হবে।

ক্রিম,লোশন ইত্যাদি হালাল কসমেটিক সামগ্রী ব্যবহার করা যাবে।(শেষ)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/466

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) স্বামীকে সন্তুষ্ট করার জন্য ঠোটের দাগ,চোখের নিচের কালো দাগ, মেছতা ঠোঁটের উপরের লোম,মুখের লোম, এগুলাকে লেজার চিকিৎসার মাধ্যমে চিরতরে দূরে করা যাবে।জায়েয রয়েছে।

(২)  ঘরের বাহিরেই কাজ করার সময় খিমার পরিধান করলে যদি ভ্রু ও কপালের কিছু অংশ দেখা যায়, এবং গায়রে মাহরাম দেখার আশঙ্কা করে, তাহলে এত্থেকে বেচে থাকার চেষ্টা করতে হবে। শতচেষ্টার পরও কেউ কখনো দেখে ফেললে কোনো গোনাহ হবে না। 

(৩) স্বামীর জন্য নিজেকে সুন্দর করার জন্য ফর্সা হওয়ার ক্রিম দেওয়া যাবে।

(৪) স্বামী স্ত্রী একে অপরের গোপনাঙ্গে মুখ দেওয়া মাকরুহ।

(৫) ইস্তিহাজা অবস্থায় সহবাস করা জায়েয।  ইস্তিহাজা অবস্থায় স্বামী কাছে আসলে স্বামীকে না করলে গুনাহ হবে। তবে না জেনে বাধা দিলে কোনো গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...