ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
উপরোক্ত আলোচনা দ্বার বুঝতে পারলাম।
যদি শরীয়ত সম্মত বিউটি পার্লার হয় তাহলে শুধুমাত্র স্বামীকে খুশী করার জন্য বিউটি পার্লার থেকে বৈধ অস্থায়ী সাজগোছ যেমন ক্রিম ইত্যাদি দিয়ে সাজা বৈধ আছে।
এক্ষেত্রে ৩টি জিনিষ অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে।
১/বিউটি পার্লার শরীয়ত সম্মত হতে হবে।
২/বৈধ সাজগোছ করতে হবে।
৩/শুধুমাত্র স্বামীকে সন্তুষ্টি করার জন্য হতে হবে।
ক্রিম,লোশন ইত্যাদি হালাল কসমেটিক সামগ্রী ব্যবহার করা যাবে।(শেষ)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/466
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) স্বামীকে সন্তুষ্ট করার জন্য ঠোটের দাগ,চোখের নিচের কালো দাগ, মেছতা ঠোঁটের উপরের লোম,মুখের লোম, এগুলাকে লেজার চিকিৎসার মাধ্যমে চিরতরে দূরে করা যাবে।জায়েয রয়েছে।
(২) ঘরের বাহিরেই কাজ করার সময় খিমার পরিধান করলে যদি ভ্রু ও কপালের কিছু অংশ দেখা যায়, এবং গায়রে মাহরাম দেখার আশঙ্কা করে, তাহলে এত্থেকে বেচে থাকার চেষ্টা করতে হবে। শতচেষ্টার পরও কেউ কখনো দেখে ফেললে কোনো গোনাহ হবে না।
(৩) স্বামীর জন্য নিজেকে সুন্দর করার জন্য ফর্সা হওয়ার ক্রিম দেওয়া যাবে।
(৪) স্বামী স্ত্রী একে অপরের গোপনাঙ্গে মুখ দেওয়া মাকরুহ।
(৫) ইস্তিহাজা অবস্থায় সহবাস করা জায়েয। ইস্তিহাজা অবস্থায় স্বামী কাছে আসলে স্বামীকে না করলে গুনাহ হবে। তবে না জেনে বাধা দিলে কোনো গোনাহ হবে না।