ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলার বাণী
يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ ۖ تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ ۚ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ -
হে নবী, আল্লাহ আপনার জন্যে যা হালাল করছেন, আপনি আপনার স্ত্রীদেরকে খুশী করার জন্যে তা নিজের জন্যে হারাম করেছেন কেন? আল্লাহ ক্ষমাশীল, দয়াময়।(সূরা তাহরীম)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মারিয়া কিবতিয়া এর নিকটবর্তী না হওয়ার বা বিশেষ একটি পাণীয় পান না করার শপথ করে নিজের উপর এই হালালকে হারাম করেছিলেন। এগুলো মূলত স্ত্রীদের পরস্পর মনকষাকষি বা স্ত্রীকে সন্তুষ্ট দেখার দরুণই হয়েছিলো। মোটকথা, কারো একাধিক স্ত্রী থাকলে স্ত্রীদের মধ্যে পরস্পর মনকষাকষি হওয়া বা স্বামীর একাধিক স্ত্রীকে মানতে না চাওয়া স্বাভাবিক বিষয়। কেননা কেউই চাইবে না স্বামীর ভাগ অন্যকে দিতে। তবে সর্বশেষ আল্লাহর বিধান হিসেবে সবাই মানতে বাধ্য হয়। কাজেই প্রশ্নের বিবরণমতে স্বামী দ্বিতীয় তৃতীয় বিবাহকে মানতে কষ্ট হলে, ঈমানে কোনো সমস্যা হবে না।