আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
84 views
in পবিত্রতা (Purity) by (6 points)
আস-সালা মুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।

১) মেয়েদের প্রস্রাব ও পায়খানা উভয় ক্ষেত্রেই কুলুখ না নিয়ে শুধু পানি ব্যবহার করলে পবিত্রতা অর্জন বা নামাজ হবে না??আর স্রাবের সমস্যা থাকলে এক ওয়াক্তের নামাজের জন্য যে ওযু করা হয় তা দিয়ে পরের ওয়াক্ত পড়া যাবে না??
২) পিরিয়ড শেষ হয়নি সন্দেহ রয়েছে। কিন্তু পরের ওয়াক্তে কোনো ব্লাড বা কিছু দেখা যায় নি। এমন হলে কি  নামাজ কাযা আদায় করতে হবে??
৩) হিজাবে এবং জায়নামাজে যদি নাকের সর্দি লাগে তাহলে কি নাপাক হয়ে যাবে?

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
 (১) মেয়েরাও প্রস্রাব এবং পায়খানা উভয় ক্ষেত্রে ঢেলা কুলুপ ব্যবহার করবে। তবে তারা শুধুমাত্র পানি ব্যবহার করেও পবিত্রতা অর্জন করতে পারবে।
স্রাবের সমস্যা থাকলে এক ওয়াক্তের নামাজের জন্য যে ওযু করা হয়, তা দিয়ে পরের ওয়াক্ত পড়া যাবে কি না?  সেটা নির্ভর করবে, মা'যুর কি না? তার উপর।
মা'যুরের বিধান সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1746

لما فى رد المحتار:
"(قوله: ولايتقيد الخ ) أي بناء على ما ذكر من أن المقصود هو الإنقاء فليس له كيفية خاصة وهذا عند بعضهم  وقيل: كيفيته في المقعدة في الصيف للرجل إدبار الحجر الأول والثالث وإقبال الثاني، وفي الشتاء بالعكس، وهكذا تفعل المرأة في الزمانين كما في المحيط، وله كيفيات أخر في النظم والظهيرية وغيرهما."(كتاب الطهارة، باب الأنجاس، فصل في الإستنجاء، ج: 1، ص: 337، ط: دار الفكر)

وفى رد المحتار:
"وقال في شرح المنية: ولم أر لمشايخنا في حق القبل للمرأة كيفية معينة في الاستنجاء بالأحجار. اهـ. قلت: بل صرح في الغزنوية بأنها تفعل كما يفعل الرجل إلا في الاستبراء فإنها لا استبراء عليها، بل كما فرغت من البول والغائط تصبر ساعةً لطيفةً، ثم تمسح قبلها ودبرها بالأحجار، ثم تستنجي بالماء ."
(كتاب الطهارة، باب الأنجاس، فصل في الإستنجاء، ج: 1، ص: 337، ط: دار الفكر)

(২) পিরিয়ড শেষ হয়নি সন্দেহ রয়েছে। কিন্তু পরের ওয়াক্তে কোনো ব্লাড বা কিছু দেখা যায় নি। এমন হলে গোসল করে পবিত্র হয়ে নামায পড়ে নিবে। 

(৩) হিজাবে এবং জায়নামাজে যদি নাকের সর্দি লাগে তাহলে নাপাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (6 points)
reshown by
আস-সালা মুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।
২নং প্রশ্নে বলতে চেয়েছিলাম যে,
পিরিয়ড শেষ হয়নি সন্দেহ রয়েছে। কিন্তু পরের ওয়াক্তে কোনো ব্লাড বা কিছু দেখা যায় নি। তাহলে কি আগের ওয়াক্তের নামাজ কাযা পড়তে হবে? 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...