আসসালামু আলাইকুম।
১. এমন আত্মীয়কে যাকাত দেওয়া যাবে? উনি ছোটখাটো একটা চাকরি করেন,পরিবারের ৬ জনকে চালান ঢাকা শহরে,বলতে গেলে হিমশিম খান। উনার জমানো কোনো টাকা নেই।উনার স্ত্রীর কিছু স্বর্ণ আছে,ঐটার মালিক উনার স্ত্রী। কিন্তু গ্রামে ভিটাবাড়ি ও সামান্য ফসলি জমি আছে,যা দিয়ে সারাবছরের খোরাকি হয়না। সব কিনে খেতে হয়। মোটকথা উনি কারো কাছে হাত পাততে পারবেন না,সম্মানী লোক। কিন্তু উনার তিন বাচ্চার পড়াশোনা চালাতে পারছেন না,ঠিক টাইমে বেতন দিতে পারেন না। এমতাবস্থায় তাকে যাকাত দিতে পারবো?
২. প্রতিবন্ধী নাবালেগ মেয়ে বাচ্চাকে যাকাতের টাকা দিয়ে হুইলচেয়ার কিনে দিলে যাকাত আদায় হবে?
মেয়ের পিতা অস্বচ্ছল,নিজে কিনতে পারছেন না। প্রতিবন্ধী মেয়ে পেছনে মাসে ১-২ হাজার টাকার ঔষুধ লাগে,সেটা ম্যানেজ করেন কষ্ট করে। পিতার গ্রামে মুদি দোকান আছে,ঐটা চালান।