আসসালামু আলাইকুম।
আমি একজন ধার্মিক মহিলার কাছে শুনেছি যে উনি আরেকজন ভালো ধার্মিক মহিলার কাছে জেনেছেন যে, প্রতিবেশীর থেকে লবণ,মরিচ, পেঁয়াজ, ডাল-চাল,চিনি জরুরতে ধার নেওয়া ঠিক না। কারণ ফেরত দেবার সময় তো পূঙ্খানুপুঙ্খভাবে মাপা সম্ভব না। এক্ষেত্রে মাপে কম দিলে তো গুণাহ,যদি ধারদাতা দাবি না ছাড়ে আবার মাপে বা পরিমাণে বেশি দিলে সুদ হয়ে যাবে। মানে অতিরিক্তটুকু নাকি সুদ হবে? আসলেই কি সুদ হবে, যদি সুদের নিয়ত না থাকে মনে।
আগে তো প্রয়োজনে লবণ,চিনি আনতাম। এখন কনফিউশানে আছি। সূরা মাউনে তো গৃহস্থালি জিনিস দিয়ে হেল্প করতে বলসে। এখন কাউকে ধার দিতেও কেমন লাগে যে যদি পরিমাণে বেশি আনে,সেটা সুদ হবে কীনা?