আসসালামু আলাইকুম
আমরা নিজেরা বিয়ে করেছি আমাদের বিয়েতে মেয়ের অথবা ছেলের অভিভাবক ছিলেন না।তবে ,তখন ছেলের বয়স ২২ আর মেয়ের বয়স ১৭ ছিল। একজন কাজীর মাধ্যমে বিয়ে পড়ানো হয়।২ জন সাক্ষীও ছিল।মোহরানা ধার্য করা হয়েছে।
বিয়ের প্রমান হিসেবে এফিডেভিট আছে।ইজাব-কবুল সম্পন্ন হয়েছে।আমরা দুইজন ছাড়া ওখানে আরো ৭ জন উপস্থিত ছিলেন সকলের সামনে বিয়ে পড়ানো হয়।কুফুর দিক দিয়ে ছেলেদের থেকে মেয়েদের বেশি।আমাদের বিয়ের এখন ৮ মাস চলে । বিয়ের ব্যাপারে দুই পরিবার জানে এবং বিয়ের পর থেকে মেয়ে শ্বশুর বাড়িতে আছে।ছেলে বর্তমান এ প্রবাসে আছে তাই পুনরায় বিবাহ সম্পন্ন করাও সম্ভব না ।
প্রশ্ন হলো,
ইসলামী শরিয়তের দৃষ্টিতে এই বিয়ে বৈধ হয়েছে কি না?
না হলে করনীয় কি?