আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

0 votes
32 views
in খাদ্য ও পানীয় (Food & Drink) by (45 points)
আমি একটি স্কুলে চাকুরী করি...

১. স্কুল কতৃর্পক্ষ স্কুলে স্বরসতী পুজার আয়োজন করেছে,সেই উপলক্ষে তারা দাওয়াত কার্ড বানিয়েছে যেখানে পূজার অনুষ্ঠানে আসার জন্য সবাইকে দাওয়াত করা হয়েছে।

এই কার্ড বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব শ্রেনীশিক্ষকের,
আমি দাওয়াত দিচ্ছি না, চাচ্ছিও না কেও আসুক, এখন তাদের দেওয়া দাওয়াত নামা আমরা শিক্ষকগণ কেবল স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়ার কারণে আমাদের কি কুফর হবে???

২. শ্রেনী শিক্ষকগণ এখন শিক্ষার্থীদের বই বিতরণ করেন বন্ধু শিক্ষার্থীদের হিন্দুধর্ম শিক্ষা বইও থাকে এই বই বিতরণের কারণে তাদের কি কুফর হবে?
৩. এই প্রশ্নটি আমার জন্য নয়, এর ভুক্তভোগী আমি এখনও হইনি. আমি দেখেছি অনেক সময় খীস্টার্ন ও বৌদ্ধ ছাত্রদের ২/১ টা খাতা মুসলিম শিক্ষকদের দ্বারা  দেখানো হয় তারা সেই প্রশ্ন প্রণয়ন করেন আলোকে দেখে দেন কাজের ফলে তারা কি কাফের হয়ে যাবেন???
৪. স্কুল থেকে সরস্বতী পূজার দিন স্কুলে উপস্থিত থেকে বিভিন্ন নিয়ম শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব দেওয়া হয় এই কাজগুলো যদি প্রশাসনিক দায়িত্ব হিসেবে আমরা করি আমাদের কি কুফর হবে? ধরুন আমি এই নিয়তে করলাম যাতে এখানে কোন সমস্যা না হয় এবং হিন্দুরা তাদের কাজ তাদের মতো করে শেষ করেতে পারে।

৫. বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রিন্সিপাল বা প্রধান শিক্ষকদের পদাতিকার বলে পূজা কমিটিতে রাখা হয়,তারা অতিথি হিসেবে উপস্থিত থাকেন এবং এসবের ফান্ড অনুমোদন করেন, এসবের ফলে তাদের কি কুফর হবে? তারা কি কাফের হয়ে যাবেন??
জাজাকাল্লাহ খাইরান

1 Answer

0 votes
by (746,820 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

(০১)
গুনাহের কাজ যেমন নিজে করা জায়েজ নেই,গুনাহের কাজে সহযোগিতা করাও জায়েজ নেই।
গুনাহের কাজে সহযোগিতা করা গুনাহ করারই নামান্তর। 
বিধায় তাহা জায়েজ নেই।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢] 

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}

হাদীস শরীফে এসেছেঃ- 

وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى هُدًى إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ اتَّبَعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى ضَلَالَةٍ إِلَّا كَانَ عَلَيْهِ مِثْلُ أَوْزَارِهِمْ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا

মালিক (রহঃ) বলেনঃ তাহার নিকট খবর পৌছিয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেনঃ যেকোন আহবানকারী হিদায়াতের দিকে আহবান করিবে তবে তাহাকে তাহার অনুসরণকারীদের সমান পুণ্য দেওয়া হইবে। অনুসরণকারীদের পুণ্য হইতে বিন্দুমাত্র কম করা হইবে না। আর যেকোন আহবানকারী পথভ্রষ্টতার দিকে আহবান করিবে, তবে তাহার উপর অনুসরণকারীদের পাপসমূহের সমান পাপ বৰ্তাইবে। তাহাতে অনুসরণকারীদের পাপসমূহের এতটুকুও কম করা হইবে না।
(মুয়াত্তা মালিক ৪৯৬)

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার কুফরি কাজে সহযোগিতা করার গুনাহ হবে।

ঈমান আকীদা বিশুদ্ধ রেখে এমনটি করলে আপনি কাফের হয়ে যাবেননা।

আরো জানুনঃ- 

(০২)
না,নিজের ঈমান আকীদা বিশুদ্ধ রেখে এমনটি করলে এতে কুফর হবেনা। 

(০৩)
নিজের ঈমান আকীদা বিশুদ্ধ রেখে খাতা দেখলে সে কাফের হয়ে যাবেননা।

(০৪)
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার কুফরি কাজে সহযোগিতা করার গুনাহ হবে।

ঈমান আকীদা বিশুদ্ধ রেখে এমনটি করলে আপনি কাফের হয়ে যাবেননা।

(০৫)
এ সংক্রান্ত বিধান জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...