আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
98 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আস্সালামুআলাইকুম

আমার ছোট থেকে অনলাইন এ অনেক বন্ধু বান্ধবী ছিল | আমি দশম শ্রেণীতে থাকতে হিদায়াহ প্রাপ্ত হই | তারপর আমি অনেক মানুষকে ব্লক করে দেই | এখন তারা কমে গিয়ে ১-২ জন এ পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ | অনেক সময় ৬ থেকে ১০ মাস বা ৩ মাস থেকে ৬ আমার একাউন্ট ডিএক্টিভ ছিলো | তখন থেকেই আমি অনলাইন এ বেশি কারো সাথে কথা বার্তা বলি না | কিন্তু বর্তমানে আমার এক আগের গায়রে মাহরাম বন্ধু কোরআন এর অর্থ জানা ও কোরআন এর প্রতি আগ্রহ দেখাচ্ছে | যেহেতু আমি কথা বলি না আমি তেমন সাহায্য করতে পারছি না | সে কলকাতা এর আশে পাশে কোনো ডিস্ট্রিক এ থাকে (আমার পুরোপুরি মনে নেই) | তার বাবা নেই, মায়ের একমাত্র ছেলে তাই সব কিছু ছেড়ে ধর্ম পরিবর্তন করার চিন্তাও করতে পারে না | আমি বর্তমানে IOM এর আলিম কোর্স এ অধ্যয়নরত শিক্ষার্থী | দাওয়াহ ক্লাসে উস্তাদের কথা শুনে তাকে দাওয়াহ দিতে ইচ্ছা হয় | কিন্তু আমি কোনো উপায় দেখছি না | আমি মেয়ে হয়ে সেই ভাইটির জন্য কি করতে পারি ?
(উল্লেখ্য যে, আমার পরিবার তেমন ইসলামিক নয় আর আমাকে এ সম্মন্ধে সাহায্য করার মতো মাহরাম নেই |)

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ
“তোমার মাধ্যমে যদি আল্লাহ একজন লোককেও হেদায়েত দেন তবে তা তোমার জন্য একটি লাল উট পাওয়া থেকেও উত্তম।” (বুখারী ১২/৩৭)
তিনি আরো বলেন:
مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنْ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا
“যে ব্যক্তি হেদায়েতের পথে আহবান করে সে ঐ পরিমাণ সওয়াবের অধিকারী হয় যে ব্যক্তি তদনুযায়ী আমল করে। কিন্তু এতে আহ্বানকারীর সওয়াব কমানো হয় না।”(সুনানু আবি দাউদ-৪৬০৯) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1615

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অমুসলিমকে দাওয়াত দেওয়া ফরযে কেফায়া আমলের  অন্তর্ভুক্ত। আপনি একজন নারী হয়ে কোনো হিন্দু পুরুষকে সরাসরি দাওয়াত দিতে পারবেন না।তবে দ্বীনি কিতাবাদি উনার নিকট প্রেরণ করতে পারেন।  নিজের মাহরাম কোনো পুরুষকে দিয়ে দ্বীনের দাওয়াত দিতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...