আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
117 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।

প্রশ্ন:
সামনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা জানি, ইসলামী দৃষ্টিকোণ থেকে গণতন্ত্রকে হারাম বলা হয়। এমতাবস্থায় একজন মুসলিম হিসেবে আমার জন্য ভোট দেওয়া কি উচিত? বাংলাদেশের পেক্ষাপটে
যদি ভোট দেওয়ার অনুমোদিত হয়, তাহলে ভোট দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনা করা জরুরি,
ইসলাম এ বিষয়ে কী নির্দেশনা দেয়?

এছাড়া, একজন নারীর ভোট দেওয়ার ক্ষেত্রে কি আলাদা কোনো শরঈ শর্ত বা বিশেষ বিষয় বিবেচনায় রাখতে হবে?
আর যদি দেখা যায় যে প্রার্থীদের কাউকেই সৎ, যোগ্য বা দ্বীনদার মনে হয় না,তাহলে সে ক্ষেত্রে ভোট না দিলে কি গুনাহ হবে? ইসলাম এ বিষয়ে কী বলে?

জাযাকুমুল্লাহ খইর

1 Answer

0 votes
by (805,980 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গনভোট যা মানুষ ও রাষ্ট্র সংস্কারের জন্য হবে, সেই ভোট দেওয়া যাবে। এবং বর্তমান সময়ের আলোকে সেই ভোট প্রদান করাটা জরুরী।

নির্বাচনে যোগ্য ও আমানতদার প্রার্থীকে ভোট দেওয়া যাবে। কোনো আসনে যোগ্য প্রার্থী না থাকলে দ্বীন ও রাস্ট্রের জন্য তুলনামূলক কম ক্ষতি যার দ্বারা হবে, তাকেই ভোট দেওয়া উচিত।কাউকেই না দিলে তখন খারাপ লোক নির্বাচিত হওয়ার সম্ভাবনা থেকে যায়।

গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রদান করার বিষয়টা যেহেতু বিতর্কিত ও মতানৈক্য পূর্ণ। সেই বিবেচনায় উপমহাদেশের কয়েকটি দারুল ইফতার ফাতাওয়া সংযুক্ত করা হল,

গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়ার শরয়ী বিধান সম্পর্কে দারুল উলূম দেওবন্দ (ভারত) এর ঐতিহাসিক ফাতাওয়াটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/135965

বিঃদ্রঃ
গণতন্ত্রের যেইসব ধারা ইসলামের সাথে সাংঘর্ষিক সেগুলোকে সংশোধন করা এবং সম্ভব না হলে ইসলামী ধাচের রাস্ট্র পরিচালনার নীতিমালা প্রণয়ন করা সমস্ত মুসলমানের উপর ওয়াজিব। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...