আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
53 views
in পবিত্রতা (Purity) by (16 points)

মুহতারাম,
আমি বর্তমানে ইউরোপে ড্রাইভিং পেশায় নিয়োজিত আছি, খুব ব্যস্ততার মধ্যে থাকতে হয়,  যার দরুন নামাজের ওয়াক্ত হলে অনেক সময় পানি দিয়ে অজু করা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে দীর্ঘ ভ্রমণ, পার্কিং সুবিধার অভাব বা শীতের তীব্রতার কারণে পানি ব্যবহার করা সব সময় সহজ হয় না। আবার অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে অজু করলে তা সাধারণ মানুষের কাছে দৃষ্টিকটু হয় এবং বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে শরিয়তের বিধান কী-তা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এ ক্ষেত্রে আমরা কি তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবো?

1 Answer

0 votes
by (805,980 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি ঠান্ডা পানি ব্যবহারে জীবন নাশ বা অসুস্থতা বৃদ্ধির আশংকা থাকে,তাহলে গরম পানি দিয়ে গোসল করে নামায আদায় করতে পারবেন।এ ব্যাপারে কোনো প্রকার শীতিলতা নেই।হ্যা গরম পানির যদি কোনো ব্যবস্থা না থাকে অথবা গরম পানি ব্যবহার করলেও অসুস্থতা বৃদ্ধির পূর্ণ আশংকা থাকে, তাহলে এমতাবস্থায় তায়াম্মুম করততে পারবেন।(আহসানুল ফাতাওয়া-২/৫৬)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/938

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দীর্ঘ ভ্রমণ পার্কিং সুবিধার অভাব বা শীতের তীব্রতা তথা ভ্রমণ ও কর্মব্যস্ততায় অজু করা অসম্ভব হলেও তায়াম্মুমের সাধারণত অনুমোদন থাকবে না। বরং পানি ব্যবহার সম্পূর্ণ অসম্ভব হলে কেবল তখনই তায়াম্মুমের অনুমোদন থাকবে। আপনার বিবরণমতে সহজতার নিমিত্তে আপনি অজু করে চামড়ার মোজা পরিধান করে নিবেন। একদিন একরাত সেই চমড়ার মোজাতে মাসেহ করতে পারবেন। শধুমাত্র কনুই পর্যন্ত হাত এবং মুখ ধৌত করে নিবেন। এবং মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করে নিলেই হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...