ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত।
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ والواشمة والمستوشمة»
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সে নারীর ওপর আল্লাহর লা’নাত যে অন্য নারীর মাথায় কৃত্রিম চুল মিশ্রিত করে কিংবা নিজ মাথায় কৃত্রিম চুল মিশ্রিত করায় এবং যে অন্যের গায়ে উল্কি করে অথবা নিজের গায়ে উল্কি করায়। (সহীহ বুখারী ৫৯৩৩, সহীহ মুসলিম,মিশকাত-৪৪৩০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/9469
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পরচুলা লাগানো হারাম। তবে এজন্য পরচুলা লাগানো পাত্রপাত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম হবে না।
(২) আপনি আল্লাহর কাছে দু'আ করুন। যাতেকরে তিনি আপনার মনের চাহিদাকে পূর্ণ করে দেন।
(৩) আপনি ঐ ভাবির নামে কিছু সদকাহ করে দিবেন। ঐ ভাবির রুহ আপনার প্রতি সন্তুষ্ট রয়েছে।