আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
99 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ উস্তায।

উস্তায কিছু প্রশ্ন ছিলো। আফওয়ান উস্তায এতো লম্বা এবং বেশি প্রশ্ন করার জন্য।

১। আমার বিয়ের জন্য পারিবারিক ভাবে ছেলে দেখেছে। ছেলের মাথায় চুল কম হওয়ায় বাহির থেকে নাকি আলগা চুল লাগায়। কিন্তু কীভাবে লাগিয়েছে সেটা জানিনা বা কেমন চুল প্রানির নাকি মানুষের তাও জানিনা। এমন চুলতো সাধারণত মানুষেরটাই লাগায় আমার জানামতে।
আর পরচুলা লাগানোতো হারাম।
তাহলে উক্ত ছেলেকে বিয়ে করাটা কি ঠিক হবে?

২। আমি দ্বীনদার কাউকে বিয়ে করতে চাই। কিন্তু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অতোটা দ্বীনদার না হওয়ায় ছেলে দেখার ক্ষেত্রে দ্বীনদারিতার বিষয়ে তেমন একটা গুরুত্ব দেয়না। এদিকে উনারা যেমন ছেলে দেখেন তা আমার পছন্দ হয়না এসব কারনে। আমার মনেহয় দ্বীনদার না বলে আমার জন্য চক্ষুশীতলকারীও হবেনা এমনটা মনেহয়। এদিকে বাসা থেকেও দ্বীনদার ছেলের ক্ষেত্রে গুরুত্ব দেয়না। আর আমারো কাউকে পছন্দ হয়না। এক্ষেত্রে আমার করনীয় কি?
আর আমার একটি সমস্যা হলো আমার এরাবিক যেমন আফগানিস্তান ফিলিস্তিন এসব দেশের কোনো ছেলেকে বিয়ে করতে ইচ্ছে হয়। মনেহয় তারা জিহাদের জন্য কতো বেশি উদ্ভুদ্ধ। ইসলাম মানার ক্ষেত্রে কতো বেশি উদ্ভুদ্ধ তারা।
আমি জানি এসব দেশে বিয়ে আমার পরিস্থিতিতে অসম্ভবই বলা যায়। (অবশ্যই আল্লাহ চাইলে সব সম্ভব।)
উক্ত কারনেও আমার জন্য যেই যেই ছেলে দেখে আমার পছন্দ হয়না।
মনের বিরুদ্ধেও তো বিয়ে করতে ইচ্ছে হয়না। এক্ষেত্রে আমার করনীয় কি।

৩। আমার এক আত্মীয় আমার নানির ভাই এর বউকে ভাবি বলতাম। উনার ছেলে (৪-৫ বছর ছিলো সম্ভবত) সেই ছেলে রমজান মাসে মারা যায় ২৬ বা ২৭ রমজান। ছেলের জন্য ভাবি অনেক কান্না করতেন। এরপর কয়েক বছর পর (খেয়াল নেই ঠিক) সেই ভাবিও মারা যান।
উনি মারা যান এটা বেশ কয়েক বছর আগের কথা।
তো আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখি ভাবি এসেছেন আমাদের বাসায় আমাকে রমজানে ইফতারির দাওয়াত দিতে। উনার স্বামীর সাথে। বাস্তবে উনার স্বামী জীবিত কিন্তু উনি (ভাবি) মৃত।
স্বপ্নে সেই মৃত ভাবি এসে আমাকে রমজানের নির্দিষ্ট একটি দিনে দাওয়াত দেন (যেমন ২৮ রমাদান দাওয়াত)
আবার এটাও বললো যে আগের বারেও দাওয়াত দিয়েছিলাম এসেছিলে না? আমি বললাম আমার মনে নেই। আমার ভাই নাকি কে যেনো বললো হ্যাঁ গিয়েছিলাম।
এখন আমাকে ভাবির (মৃত) এই নির্দিষ্ট রমাদানের একটি দিনে (২৮/২৯) রমাদান দাওয়াত দেয়ার ব্যাখ্যা কি হতে পারে উস্তায?

ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী উস্তায।
জাযাকুমুল্লাহু খইরন।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। 
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ والواشمة والمستوشمة»
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সে নারীর ওপর আল্লাহর লা’নাত যে অন্য নারীর মাথায় কৃত্রিম চুল মিশ্রিত করে কিংবা নিজ মাথায় কৃত্রিম চুল মিশ্রিত করায় এবং যে অন্যের গায়ে উল্কি করে অথবা নিজের গায়ে উল্কি করায়। (সহীহ বুখারী ৫৯৩৩, সহীহ মুসলিম,মিশকাত-৪৪৩০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/9469

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পরচুলা লাগানো হারাম। তবে এজন্য পরচুলা লাগানো পাত্রপাত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম হবে না।

(২) আপনি আল্লাহর কাছে দু'আ করুন। যাতেকরে তিনি আপনার মনের চাহিদাকে পূর্ণ করে দেন।

(৩) আপনি ঐ ভাবির নামে কিছু সদকাহ করে দিবেন। ঐ ভাবির রুহ আপনার প্রতি সন্তুষ্ট রয়েছে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...