আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
76 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
edited by
আসসালামু আলাইকুম।
১.ভার্সিটিতে শিক্ষা সমাপনী সংবর্ধনা দেয়া হয়।এটাতে গাউন আর ক্যাপ পরা হয়।অনুষ্ঠান শেষে কনসার্ট হয়।যদিও কনসার্টে থাকা বাধ্যতামূলক না।আমি তাই এ ধরনের অনুষ্ঠানে এটেন্ড করব না ইন শা আল্লাহ। কিন্তু ভার্সিটির এই গাউনের প্রতি আমার ফ্যাসিনেশন আছে।গাউনের জন্য আলাদা পে করতে হবে।গাউন নেয়াটা উত্তম হবে?জায়েজ না জায়েজ না।উত্তম কি না এটা জানতে চাচ্ছি।(সহশিক্ষা মাধ্যম)

২.সার্টিফিকেট এর জন্য ফি দেয়া বাধ্যতামূলক।যেহেতু কনভোকেশন এর যে ফি টা নিবে সেটাতে থেকে কনসার্টে ব্যয় করা হবে,তাই আমি কনভোকেশন এর সময় টাকা না দিয়ে অন্য সময় সার্টিফিকেট নিতে চাচ্ছি।যাতে আমার টাকাটা কনভোকেশন এর ফান্ডে না যায়।কারণ আমি চাচ্ছি না আমার দেয়া টাকার সামান্য অংশও হারাম কাজে ব্যয় হোক।আমি কি ঠিক পথে আছি?

৩.একসঙ্গে অনেক জায়গায় আযান দেয়।কোনোটাই ঠিক করে শুনতে পারি না।এক্ষেত্রে আযানের জবাব কিভাবে দিব?আযান না শুনে নিজে নিজে জবাব দিলে হবে না?

৪.মেয়েদের জন্য চামড়ার মোজা পরা জায়েজ? কারণ ভ্রমণের সময় ওযুতে সমস্যা হয়।চামড়ার মোজা থাকলে ওযু কিছুটা সহজ হয়ে যায়।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) গাউন দিয়ে আপনি কি করবেন? যদি এদ্বারা সামাজিক ভাবে মর্যাদার উন্নতি হয়, তাহলে আপনি গাউন নিতে পারবেন। তবে কখনো গায়রে মাহরাম কারো সামনে পরিধান করতে পারবেন না।

(২) অন্য সময় সার্টিফিকেট নিবেন। তাহলে আপনার টাকা দ্বারা কোনো অন্যায় বা হারাম কাজ সংগঠিত হবে না।। 

(৩) একসাথে অনেক মসজিদে আজান হলে যে-কোনো একটির জবাব দিলেই হবে। আজানের জবাব আদায় হবে। আপনার নিকটবর্তী যেই মসজিদ রয়েছে, সেটার আজানের জবাব দেয়া উচিত ও উত্তম।

(৪) মেয়েদের জন্যও চামড়ার মোজা পরিধানের সুযোগ রয়েছে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...