আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
112 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,
আমি একজন মেয়ে,আমার বয়স ২৪।আমার পরিবার আমার বিয়ের জন্য পাত্র খুজতেছেন।কিন্তু আমার পরিবারের মানুষের মধ্যে দ্বীনের বুঝ কম।সেক্ষেত্রে উনারা কেবল পাত্রের টাকা আর স্ট্যাটাসকে প্রাধান্য দিয়ে গত ১০মাস যাবত একজনকে টার্গেট করে রাখছেন।সেই প্রস্তাবটি আমার খালা এনেছেন,পাত্র উনার অফিসের বস। ছেলের দ্বীনি কুফুর সাথে আমার চাহিদা মতো না(মাদ্রাসা থেকে পড়েছে কিন্তু মুখে দাড়ি নেই,দ্বীনের ব্যাপারে বেখেয়াল)আমার খালা আর আমার পরিবার সেই প্রস্তাব নিয়ে আমার আড়ালে কথা চালাতো আর দ্বীনদার পাত্র আসলেও তা রিজেক্ট করতো সেই পাত্রের আশায়।এখন আমি রাজি হচ্ছি না বলে আমাকে নানান অপবাদ দেয়া হচ্ছে,আমার মা প্রচুর কান্নাকাটি করছে।পরিস্থিতি এতোই খারাপ যে এক পর্যায়ে বাসা থেকে আমি পালিয়ে আমার হলে চলে আসি।

আমার প্রশ্ন হচ্ছে-

১.এই পাত্র আমার ভবিষ্যৎ জীবনসঙ্গী হবে -এটা ভাবলেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসে।সবাই বলছে হেদায়েত হয়ে যাবে,দাড়ি রেখে দিবে।কিন্তু আমি এসবের কথা ভাবতেই পারি না (পরবর্তীতে প্রভাবিত হয়ে আমি হারিয়ে যাবো বলে) আমার কি অধিকার আছে বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে এই পাত্রকে বাদ দেয়ার?

২.আমার অনিচ্ছায় আমার  আত্মীয় হিসেবে আমার খালার এই ভাবে এই প্রস্তাবকে বার বার মানসিকভাবে চাপাচাপি করার মাধ্যমে কি আমার জুলুম হচ্ছে না?
৩.এই অবস্থায় আমার করনীয় কি?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি/আপনারা ধৈর্য্য সহকারে পরিস্থিতির মুকাবেলা করুন। নামায ও ধৈর্য্যর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন।
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ
ধৈর্য্যর সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন। কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।(সূরা বাকারা-৪৫)
আল্লাহ তা'আলা বলেন,
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﺍﺻْﺒِﺮُﻭﺍْ ﻭَﺻَﺎﺑِﺮُﻭﺍْ ﻭَﺭَﺍﺑِﻄُﻮﺍْ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗُﻔْﻠِﺤُﻮﻥَ
হে ঈমানদানগণ! ধৈর্য্য ধারণ কর এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন কর। আর আল্লাহকে ভয় করতে থাক যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সামর্থ হতে পার।(সূরা আলে ইমরান-২০০)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) হ্যা, রিজেক্ট করার অধিকার আপনার রয়েছে। তবে সার্বিক দিক বিবেচনা করা ও মাতাপিতার প্রতি সহমর্মিতা প্রদর্শন করা উচিত।

(২) খালার জোরাজুরি উচিত নয়।

(৩)
আপনি তাহাজ্জুদ নামায পড়ে বর্তমান পরিস্থিতির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতেই থাকবেন। একাধারে ৭ দিন ইস্তেখারা করবেন। তারপর মাতপিতার সাথে পরামর্শ করে তাদের সম্মতি নিয়েই হ্যা বা না বাচক সিদ্ধান্ত নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...