ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ফরয নামাযের প্রথম দু রা'কাতে এবং নফল ও সুন্নত নামাযের প্রত্যেক রা'কাতে একবার ফাতেহা সম্পূর্ণ তিলাওয়াত করা ওয়াজিব। এবং সূরায়ে ফাতেহা তিলাওয়াতের সাথে সাথে একটি সূরা মিলানো অর্থাৎ ছোট তিন আয়াত বা বড় এক আয়াত পরিমাণ তিলাওয়াত করা ওয়াজিব। সুতরাং সূরা মিলানোর পূর্বে সূরায়ে ফাতেহাকে দুইবার তিলাওয়াত করা বা একবার তিলাওয়াত করার পর দ্বিতীয়বার সূরায়ে ফাতেহার তিন আয়াত বা কোনো এক আয়াতকে তিনবার তিলাওয়াত করা হলে সাহু সিজতা ওয়াজিব হবে।তবে যদি সূরায়ে ফাতেহা তিলাওয়াত করার পর সূরা মিলানোর পরবর্তীতে আবার সূরায়ে ফাতেহাকে পড়া হয়, তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে না।
(২) নামাযে যেগুলো পড়া ফরজ বা ওয়াজিব নয় কিন্তু সুন্নত সেগুলোতে লাহনে জালি হলে নামায ভেঙ্গে যাবে।
(৪) নামাযে একই ভুল বার বার হতে থাকলে একটি সাহু সিজদাই ওয়াজিব হবে।
(৫) আজানের জবাব দেয়ার সময় অন্য কোনো কাজ না করাই উচিত ও উত্তম। তাছাড়া আজানের জবাব দেয়া শুরু করে শেষ না করলে যদিও গোনাহ হবে না, তথাপি জবাব শেষ করাই উচিত ও উত্তম।
(৬) কুরআনের বাংলা উচ্চারণ অযু ছাড়া ধরা যাবে ।
(৭) প্রশ্নটি অস্পষ্ট।
(৮) আমার জীবনে যত কাজা নামাজ আছে তার মধ্য থেকে আমি যেকোনো একদিনের এশার নামাযের কাযা আদায় করছি, এভাবে হলে হবে না।বরং নির্দিষ্ট করতে হবে। সর্বশেষ বা সর্ব প্রথম বলে।
(৯) সাহু সিজদা দেয়ার ক্ষেত্রে দুই দিকে সালাম ফিরিয়ে ফেলার পরে দুটো সিজদা দিয়ে আবার আত্তাহিয়াতু পরে আবার দুই দিকে সালাম ফিরাতে হবে।