আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
994 views
in সালাত(Prayer) by (22 points)
closed by
১) কাফের বা ফাসেক দের  কারনে নামাযের মাঝে 'ইশ' শব্দ বের হলে কি নামায ভাংবে? ইশ শব্দ খুব আস্তে নিজে শুনলাম এমন হলেও?
২)নামাযের মাঝে হাসি চেপে রাখতে যেয়ে যদি জিহবায় থুতুর শব্দ হয় নামায ভাংবে?

৩)নামাযের মধ্যে কিছু ভেবে 'হুমম' শব্দ বের হলো যা আমিই শুনলাম কিন্তু আশেপাশে কেউ শুনতে পেল না। নামায ভাংবে?
৪) দুনিয়াবি কারনে কান্না করলে তো নামায ভাংগে।
তো অনেক আগে যদি এইভাবে নামায ভাংগে তবে তা কি কাযা করতে হবে? নাকি তখন না জানার ফলে মাফ হবে
৫) أعرب [ʾaʿraba] (to arabicize) conjugation.
এই ভুলে নামায ভংগ হবে না।
এইটার মানে কি?
৬) ক)এক ব্যাক্তি মুখ হা করার পরে তার অনিচ্ছায় বৃষ্টির পানি মুখে চলে গেল,
খ)আরেক ব্যাক্তির মুখে জোর করে পানি ঢুকিয়ে দেওয়া হলো
গ) নামাযের কথা ভুলে স্বেচ্ছায় পানি পান করলো
ঘ) নামাযের কথা মনে রেখেই পানি পান করলো
কার নামাযের কি হুকুম কি?
closed

1 Answer

+1 vote
by (770,460 points)
selected by
 
Best answer
জবাব
بسم الله الرحمن الرحيم 

(০১)
উহ্-আহ্ শব্দ করা। 
শরীয়তের বিধান হলো নামাজরত অবস্থায় কোনো ব্যথা কিংবা দুঃখের কারণে উহ্-আহ্ শব্দ করলে নামাজ ভেঙে যাবে। (আদ্দুররুল মুখতার ১/৬১৯, আল বাহরুর রায়েক ২/৪, মারাকিল ফালাহ ১/১২১।
,
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে নামাজ ভেঙ্গে যাবে।    

(০২)
 নামাজে শব্দ করে হাসা। নামাজে শব্দ করে অট্টহাসি দিলে ওজুসহ ভেঙে যায়। (কানযুদ্দাকায়েক ১/১৪০)

★সুতরাং উক্ত থুথুর শব্দ যদি নিজে শুনতে পারে,তাহলে নামাজ ভেঙ্গে যাবে।
,
(০৩)
নামাজের ভেতর কথা বলা। 
নামাজে এমন কোনো অর্থবোধক শব্দ করা, যা সাধারণ কথার অন্তর্ভুক্ত হয়ে যায়। (হোক সেটা এক অক্ষর বা দুই অক্ষরে ঘটিত) তাহলে নামাজ ভেঙে যাবে। (ফাতাওয়ায়ে শামী ১/৬১৩, আল বাহরুর রায়েক : ২/২)

মুআবিয়াহ ইবনুল হাকাম আস সুলামি (রা.) নওমুসলিম অবস্থায় নামাজে কথা বললে রাসুল (সা.) নামাজের পর তাঁকে বলেন, ‘নামাজের মধ্যে কথাবার্তা ধরনের কিছু বলা যথোচিত নয়। বরং প্রয়োজনবশত তাসবিহ, তাকবির বা কোরআন পাঠ করতে হবে।’ (মুসলিম, হাদিস : ৫৩৭)
,
সুতরাং আপনি যদি হুমম শব্দ শুনতে পান,তাহলেই নামাজ ভেঙ্গে যাবে।
,
(০৪)
উক্ত নামাজ গুলোর কাযা অবশ্যই  আদায় করতে হবে।
না জানার কারনে কোনো মাফ নেই।
,
নামাজে কান্না সংক্রান্ত বিস্তারিত জানুনঃ
,
(০৫)
অর্থ বিকৃত হয়ে গেলে (লাহনে জলি  হলে) নামাজ ভঙ্গ হয়ে যাবে।
বিস্তারিত জানুনঃ  
,
অন্যথায় নামাজ ভঙ্গ হবেনা।
,
(০৬)
উল্লেখিত সমস্ত ছুরতেই নামাজ ভেঙ্গে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (0 points)
আসসালামু আলাইকুম।। যদি   নামাজে তেলাওয়াত করার সময় তেলাওয়াতের বাংলা ও মনে মনে মনে করি তারপর
ও অন্য চিন্তা আসে তাহলে কি নামায ছেড়ে দেব না নামায পরে জাব?র যদি এভাবে নামায পরি আমার কি পাপ হবে???                

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 686 views
0 votes
1 answer 584 views
0 votes
1 answer 336 views
...