আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
99 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
আসসালামু আলাইকুম।
এক বোনের প্রশ্ন:
১) রমজানে রোজা অবস্থায় তো স্বামী স্ত্রী Physical intimacy হতে পারবেন না। কিন্তু যদি মহিলার অনুমতি না থাকা সত্বেও স্বামী জোর পূর্বক এমন কিছু ঘটে তো কি করনীয়?


২) Physical intimacy হওয়ার পর গোসল করে ফেলার পরে ও অনেক সময় দেখা যায় বীযর্পাত বের হয়ে আসে। এ অবস্থায় কি করনীয়?

৩) নামাজের মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে সাদাস্রাব হলে করণীয় কি? প্রায় সময় সাদাস্রাব হয়। প্রতিবারই নামাজের আগে কাপড় পরিবর্তন করা সহজ না, তাই কি করনীয়?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
রমজানে রোজা অবস্থায়  মহিলার অনুমতি না থাকা সত্বেও স্বামী জোর পূর্বক যদি সহবাস করে নেয়, তাহলে স্বামীর উপর কাযা কাফফারা উভয়টি আসবে। তবে স্ত্রীকে শুধুমাত্র কাযা করে নিলেই হবে।
(২) Physical intimacy হওয়ার পর গোসল করে ফেলার পরে যদি বীযর্পাত হয়, তাহলে অজু করতে হবে। তবে আর গোসল করতে হবে না।

(৩)
কোনো অসুস্থ ব্যক্তি শরয়ীভাবে মা'যুর প্রমাণিত হওয়াজ জন্য শর্ত হলো,
شرط ثبوت العذر ابتداء أن يستوعب استمراره وقت الصلاة كاملا وهو الأظهر كالانقطاع لا يثبت ما لم يستوعب الوقت كله-
শরয়ীভাবে মা'যুর প্রমাণিত হওয়ার জন্য কোনো নামাযের শুরু থেকে শেষ ওয়াক্ত পর্যন্ত উযর স্থায়ী থাকা শর্ত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪০) মা'যুরের বিধান সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1746

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি মা'যুর কি না? তা যাচাইবাচাই করার জন্য যদি মাগরিবের ওয়াক্তকে নির্ধারণ করেন, এবং সম্পূর্ণ মাগরিবের ওয়াক্ত জুরে মাগরিবের ফরয নামায স্রাব/রস বের হওয়া বা অজু ভঙ্গ হওয়া ব্যতিত পড়ার চেষ্টা করেন, কিন্তু না পারেন, তাহলে এশার ওয়াক্ত থেকে আপনি মা'যুর হিসেবে গণ্য হবেন।

আপনি মা'যুর হলে প্রতি ওয়াক্তের জন্য একবার অজু করবেন। ফরয ওয়াক্ত চলে যাবার সাথে সাথে অজুও শেষ হয়ে যাবে। 

আপনি যদি মা'যুর না জন, তাহলে যখনই অজু ভঙ্গ হবে, সাথে সাথে অজু করে নামায পড়তে হবে। প্রয়োজনে শীতে গরম পানি ব্যবহার করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 464 views
...