আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
69 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (25 points)
একজন জমির মালিক যিনি তার প্রয়োজনে ২ বছরের জন্যে তার ৬০ শতাংশ জমি আমাকে দিবেন সেটা থেকে আমি ইচ্ছা করলে ধান চাষ করে লাভবান হতে পারবো। ২ বছর বা এর চেয়ে কম বা বেশি সময়ে আমি চাইলে বা তার ইচ্ছা হলে সে আমাকে টাকাটা ফেরত দিয়ে দিবে।
এই যে সময় টা আমি ধান চাষ করলাম এবং এটা বিক্রি করে লাভবান হলাম এতে তার কোন সমস্যা নেই।
এখন এভাবে জমি কন্ডিশন এর ব্যাপারে ইসলাম কি বলে?
আর কোন পদ্ধতিতে জমি নিলে আমার টাকা গুলো ও বাড়বে (ইনভেস্ট)  হবে?
বিঃদ্রঃ জমির মালিক নিজে থেকে বলেছেন এবং আমি নিজেও তাকে ধার হিসাবে দিতে পারছিনা বরং এই টাকাটা আমি অন্য কোথাও  ইনভেস্ট করে লাভবান হতে চাচ্ছি।

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বন্ধকি প্রথা হারাম নয়, বরং বন্ধকী লেনদেন করার পর উক্ত জিনিষের ব্যবহার সুদের আওতাধীন।

ইতিপূর্বে বন্ধকী সম্পর্কে বিস্তারিত আলোচনার এক পর্যায়ে আমরা বলেছি যে, বর্তমান সমাজে জমি বন্ধকের প্রচলন রয়েছে।অহরহ জমি বন্ধক দেওয়া হচ্ছে বা নেওয়া হচ্ছে।কিন্তু জমি বন্ধকের ইসলামী নিয়মনীতি কি এ সম্পর্কে অনেকেরই কোনো ধারণা নেই।

ইসলাম এ প্রচলিত পদ্ধতি সম্পর্কে কি বলে?
আসুন কিছুটা সময় ব্যয় করে এ সম্পর্কে কিছু শরয়ী বিধি-বিধান জেনে নেই।যাতে ইহকাল ও পরকালের সঠিক রাস্তা অর্জন করতে সহায়ক হয়।

বন্ধকের সংজ্ঞা বর্ণনা করতে যেয়ে আল্লামা হাসক্বফী রাহ বলেনঃ
(هُوَ) لُغَةً: حَبْسُ الشَّيْءِ - وَشَرْعًا (حَبْسُ شَيْءٍ مَالِيٍّ) أَيْ جَعْلُهُ مَحْبُوسًا لِأَنَّ الْحَابِسَ هُوَ الْمُرْتَهِن(بِحَقٍّ يُمْكِنُ اسْتِيفَاؤُهُ)
তরজমাঃরেহেন(বন্ধক)এর শাব্দিক অর্থ কোনো কিছুকে বন্ধী করে রাখা।পারিভাষায় রেহেন বলা হয়,কোনো জিনিষকে হক্ব বা কোনো প্রাপ্তধনের মুকাবেলায় বন্ধী করে রাখা।যাতে পরিবর্তীতে তা দিয়ে নিজ প্রাপ্যকে উসূল করা যায়। (আদ-দুর্রুল মুখতার-৬/৪৭৭) বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/4958

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
কারো কাছ থেকে জমি কন্ডিশনে নিলে সেটাকেও বন্ধকি প্রথা বলে অবিহিত করা হয়ে থাকে। জমি বন্ধক নেয়ার পর সেই জমি বন্ধকদাতা ও বন্ধক গ্রহিতা কেউই ব্যবহার করতে পারবেন না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...