আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
65 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
একটি ফেইসবুক পেইজের সেলাই কোর্সে ৫০% ডিসকাউন্টে ভর্তির অফার দিয়েছে। ডিসকাউন্ট পেতে হলে, পেইজের একটি সেলাই বিষয়ক পোস্ট নিজের ফেইসবুক প্রোফাইলে শেয়ার করতে হবে, ঐ পোস্টে ১০জন মেয়ে ফ্রেন্ডকে মেনশন করতে হবে এবং ২০জন মেয়ে ফ্রেন্ডকে পেইজে ইনভাইট করতে হবে। এভাবে ডিসকাউন্ট দেওয়ার মূল কারণ পেইজের প্রচার করা। পেইজের সকল কোর্স নারীদের জন্য এবং ক্লাস করাবেন একজন নারী। পেইজে কোনো গান-বাজনা নেই,বেপর্দা নারী নেই।

১) এভাবে শেয়ার,মেনশন এবং ইনভাইট করে ডিসকাউন্ট নেওয়া কি জায়েজ হবে?

২) আমার যেসব মেয়ে ফ্রেন্ডকে মেনশন এবং ইনভাইট করবো তাদের মধ্যে কেউ যদি স্বামীর অনুমতি ছাড়া অথবা স্বামী সন্তানের হক আদায় না করে এই কোর্স করে তাহলে তাদের ইনভাইট করার কারণে কি আমার কোনো গোনাহ হবে?

৩) আমি অবিবাহিত।আমার পরিবারের ইনকাম হালাল নয়। সেলাই শিখলে তো নিজের পোশাক নিজেই বানাতে পারবো এবং পরিবারের সদস্যদের ও বানিয়ে দিতে পারবো।

নিজের পোশাক নিজেই বানাতে পারলে তো দর্জির কাছে পোশাক বানাতে যে খরচ হবে সেটা তো বেচে যাবে। তাহলে কি এক্ষেত্রে কোর্সটি করতে পারবো?এটা কি জরুরতের বাহিরে হবে?

আবার, সেলাই শিখে হালালভাবে উপার্জন করার ইচ্ছা আছে। কিন্তু পরিবার অনুমতি দেবে কিনা জানি না।যদি দেয় তাহলে উপার্জন করার চেষ্টা করবো।এই ২ কারণে সেলাই কোর্সটা করার ইচ্ছা আছে। মূল উদ্দেশ্য নিজের পোশাক নিজে বানানো। এক্ষেত্রে কোর্সটি করতে পারবো?

৪) আমাদের বাসায় মাসিকের প্যাড ফেলে দেওয়ার বা পুঁতে ফেলার তেমন কোনো জায়গা নেই। আমাদের বাসার পেছনে আমার এক চাচার জমি আছে।উনি শহরে থাকেন।সেখানে আমার অন্য চাচারা শাক-সবজি আবাদ করে।ওই জমির একটা অংশ আছে যেখানে আবাদ করে না। জায়গাটাতে ময়লা ফেলা যাবে এমন জায়গা।ঐ জায়গাতে আমি আগে মাসিকের প্যাড পুঁতে রাখতাম।চাচা-চাচিরা জানতো না।

এতে কি আমার গোনাহ হবে?

৫)আমাদের জায়গার অভাব থাকার কারণে কি আমি সেখানে প্যাডগুলো পুঁতে রাখতে পারবো?

৬) মাসিকের প্যাড কি আগুনে পোড়ানো যাবে?পোড়ানো গেলে ছাইগুলো কি ঐ জমির ঐ জায়গাটাতে ফেলানো যাবে?

৭) আমাদের বাসায় টিউবওয়েলের পানি যাওয়ার জন্য ছোট খাল আছে। মাসিকের প্যাড পোড়ানো গেলে ঐ পানিতে কি ছাইগুলো ফেলা যাবে?ফেললে কি পানি নাপাক হবে?

৮)এখানে প্রশ্নের করার যে বিষয়গুলো আছে যেমন: পবিত্রতা,সালাত, বিবিধ মাসআলা এগুলো সিলেক্ট করতে ভুল হলে কি প্রশ্নের সঠিক উত্তর পেতে সমস্যা হয়?

বিবিধ মাসআলা বলতে কি বোঝায়? একাধিক মাসয়ালা হলে কি এটা সিলেক্ট করতে হয়?

দয়া করে পুরো লেখাটা পড়ে প্রশ্নগুলোর বিস্তারিত উওর দেবেন হুজুর।জাযাকাল্লহু খইরন ।

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) প্রশ্নের বিবরণমতে এভাবে শেয়ার,মেনশন এবং ইনভাইট করে ডিসকাউন্ট গ্রহণ করা জায়েয হবে। এটা কমিশন এজেন্টের স্থলাভিষিক্ত কাজ হবে।

(২) প্রশ্নের বিবরণমতে তাদের ইনভাইট করার কারণে আপনার কোনো গোনাহ হবে না।

(৩) প্রশ্নের বিবরণমতে আপনার যেই দুইটি উদ্দেশ্যর কথা বললেন, এই দুইটি উদ্দেশ্যকে সামনে রেখে আপনি কোর্সটি করতে পারবেন।

(৪) অন্যর জায়গাতে মাসিকের প্যাড পুতে ফেলে রাখা যাবে না। অতীতে করে রাখলে এখনই তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে।

(৫) জায়গার অভাব থাকার কারণে আপনি সেখানে প্যাডগুলো পুঁতে রাখতে পারবেন না বরং বরং পাবলিক ময়লার ঝুরি বা ময়লা ফেলার স্থানেই ফেলতে হবে।

(৬) মাসিকের প্যাডকে আগুনে পোড়ানোর কোনো জরুরত নেই। তাছাড়া যেহেতু তাতে রক্ত লাগানো রযেছে, তাই দুর্গন্ধ প্রকট আকার ধারণ করবে। সুতরাং পানিতে বা ময়নার ঝরিতে ফেলে দিবেন।

(৭) প্রশ্নের বিবরনমতে ছাই করে নেয়া হলে ঐ পানির নালায় ফেলে দিতে পারবেন। 

(৮)ifatwa এর ক্যাটাগরি সিলেক্ট করতে ভুল হলে  প্রশ্নের সঠিক উত্তর পেতে কোনো সমস্যা হবেনা। তবে সতর্কতার সাথে ক্যাটাগরি সিলেক্ট করাই উচিত।

একাধিক মাসয়ালা হলে বিবিধ সিলেক্ট করাই উচিত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
১)আমি যে অনেক আগে তাদের জমিতে পুঁতে রেখেছি।যে জায়গাটাতে পুঁতে রেখেছি সেখানে আবাদ করা হয় না।এখন আমার কি করতে হবে?এখন মাটি খুঁড়লে সেগুলো হয়তো নাও পেতে পারি। তাদের কাছ থেকে কি আমাকে মাফ চাইতে হবে?এতে কি বান্দার হক নষ্ট হয়েছে?
২) তাদের না জানালে কি হবে না?

৩) আমাদের গোসলখানার সাথেই টিউবওয়েলের পানি যাওয়ার জন্য ছোট খাল আছে । সেখানে কি মাসিকের প্যাড ফেলে দেওয়া যাবে? পানিগুলো কি নাপাক হয়ে যাবে?
৪)এমন কোনো জায়গায় কি প্যাড পুঁতে রাখা যাবে যেখানে পুঁতে রাখবো তার পাশে গাছ আছে?সেই গাছ কি নাপাক হবে? গাছের ফল খাওয়া যাবে?
by (805,980 points)
(১) অনেক আগে পুতে ফেলে রাখলে এখন আর বলতে হবে না।
(৩) পানি নাপাক হবেনা
(৪) প্রশ্নের বিবরণমতে গাছ নাপাক হবে না এবং ফলফলাদিও নাপাক হবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...