আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
60 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
আসসালামু আলাইকুম উস্তায,
উস্তায আমি দ্বীনে ফেরার আগে থেকেই মোবাইল এডিক্টেড। তেমন কিছুনা, তবে সামনে রেন্ডম যা ভিডিও আসে তাই দেখি। মিউজিক আর বাংলাদেশের নাটকের প্রতি আকর্ষণ বেশি। দ্বীনে ফেরার পর আমি মোবাইলের এডিকশন কমানোর অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছেই না। ফেসবুকে অনেক বেশি রেন্ডম ভিডিও দেখার অভ্যাস থাকায় আমি বিরক্ত হয়ে একবছর ধরে ফেসবুক বন্ধ করেছি। আইডিই ডিলিট দিছি। খুব প্রয়োজনীয় কাজ কিন্তু কাজটার জন্য ফেসবুকে যেতে হবে তাই আমি সেই কাজটাও এখন করিনা এমনভাবে নিজেকে আটকেছি। এরপর রইলো ইউটিউব। এটাতো আর ডিলিট  করা যায়না, এইটা  আমি ডিজেবল করে কিছুদিন রাখি আবার এনাবল করে রিলস দেখতে থাকি। মানে যা সামনে পাই তাই। মুদ্দা কথা আমি প্রচুর আপসেট ডাউনে  থাকি  তাই রিলাক্সেশন  হিসেবে ভিডিও দেখি। এটাই সবচেয়ে সহজ কাজ আমার কাছে। ইউটিউব বন্ধ করলে ইন্সট্রা দিয়ে দেখি। সেটা বন্ধ করলে গুগল দিয়ে ইউটিউবে গিয়ে দেখি। কি যে  মরণ  ব্যাধি এটা আমার ! সহশিক্ষা, বেদ্বীন পরিবেশ, পারিবারিক চাপ, বাবা মায়ের দ্বীন না বুঝা, ফ্রেন্ড সার্কেল না থাকা সব মিলিয়ে আমি মোবাইল ব্যতীত কোথাও বিনোদন পাইনা। আবার আমি এমন হালতে যে পুরোপুরি ভাবে এন্ড্রয়েড মোবাইল চালানো বন্ধও করতে পারিনা। এখনই ভিডিও দেখে এসে তাওবা করি, আবার তাওবা শেষেই দেখা শুরু করি। নিজেকে আটকাতে পারিনা। কারণ আমি এমন সিচুয়েশন আর একাকীত্বে আটকে গেছি যে অন্য কিছু দিয়ে নিজেকে রিলিফ করতে পারিনা। দ্বীনি সহোবত আসেপাশে নেই। পাচ্ছিওনা। আমি একজন মেয়ে হ ওয়ায় জামাত, তাবলীগও সম্ভব হচ্ছেনা। বিয়ের ফিকির অনেকদিন ধরে করছি কিন্তু  বাড়ি থেকে বিষয়টা বুঝেনা আর বিয়েটাও হয়না। বাড়িতে অনেক বুঝানোর চেষ্টা করছি। কিছুতেই হয়না। প্রপোজালও আসেনা তেমন। আমি যে কোন ফাঁদে আটকেছি নিজেও বুঝতেছিনা। আমি আলিম কোর্সে আছি। আমার টেবিলে অনেক ইসলামিক বই পরে রয়েছে। আমি যে বই পড়িনা তা  না,  পড়ি। ধরেন মাসে 7 দিন নিজেকে ঠিক পথে রাখতে পারলে বাকি  23 দিন ই মোবাইলের পাল্লায় শেষ। এমনও হয়েছে আমি দুই তিন মাস এমনকি ছয় মাসও এসব দেখা থেকে নিজেকে আটকিয়েছি এরপর হঠ্যাৎ করে কি  হয় যেনো ভাবি একটু দেখে আসি  এরপর এমনভাবে আটকে যাই  যে  নিজেকে দুই তিন মাস আর সরাতে পারিনা।  আবার মোবাইল ছাড়াও সম্ভব নয়। উস্তাদ, কি করবো? কিছু সাজেশন দেন। অনেক বৈজ্ঞানিক প্রক্রিয়া নিজের উপর এপ্লাই করেছি কিন্তু কাজ হয়না। উস্তায, এতো গুনাহের পিছনেও একটা সত্যি আছে, সেটা হলো সত্যিই আমি  রবকে  চাই, জান্নাত চাই। আর কিছুনা। আমি মন থেকেই নিজেকে বিরত  রাখতে চাই। হেফাজতের আমলও করি। কিন্তু পারিনা। মোবাইল এর পাল্লায় অনেক সময়  নামাজও মিস হয়। কি করবো আমি উস্তায? আমার এতো গুনাহের কারণেই কি আমার বিয়ের রিযিক পিছিয়ে  আছে? আমার কোনো দোয়া  কি এই গুনাহের জন্য কবুল হবেনা? দয়া  করে একটু বিস্তারিত  উত্তর দিলে মুনাসিব হয়।

1 Answer

0 votes
by (806,910 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রাসূলুল্লাহ সাঃ কে আল্লাহ তা'আলা ৪ টি বিশেষ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন।এ সম্পর্কে আল্লাহ বলেন,
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ
তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।(সূরা-জুমুআহ-২)

রাসূলুল্লাহ সাঃ এর ৪ টি দায়িত্বের একটি দায়িত্ব হল,আত্মসুদ্ধি।এই আত্মসুদ্ধির অপর নাম তাসাউফ।তাসাউফ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1037

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
নেককার ব্যক্তিদের সংস্পর্শ গ্রহণ করবেন। নেককার ব্যক্তিদের সংস্পর্শ গ্রহণ করলে আল্লাহ আপনাকে মুত্তাকি হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। এবং সময় সুযোগমত তাবলীগে সময় লাগানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ, আমলের প্রতি মনযোগ তৈরী হবে।আপনি যদি মেয়ে হন, এবং তাহলে আপনি দ্বীনি কিতাবাদি অধ্যায়ন করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...