আসসালামু আলাইকুম উস্তায,
উস্তায আমি দ্বীনে ফেরার আগে থেকেই মোবাইল এডিক্টেড। তেমন কিছুনা, তবে সামনে রেন্ডম যা ভিডিও আসে তাই দেখি। মিউজিক আর বাংলাদেশের নাটকের প্রতি আকর্ষণ বেশি। দ্বীনে ফেরার পর আমি মোবাইলের এডিকশন কমানোর অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছেই না। ফেসবুকে অনেক বেশি রেন্ডম ভিডিও দেখার অভ্যাস থাকায় আমি বিরক্ত হয়ে একবছর ধরে ফেসবুক বন্ধ করেছি। আইডিই ডিলিট দিছি। খুব প্রয়োজনীয় কাজ কিন্তু কাজটার জন্য ফেসবুকে যেতে হবে তাই আমি সেই কাজটাও এখন করিনা এমনভাবে নিজেকে আটকেছি। এরপর রইলো ইউটিউব। এটাতো আর ডিলিট করা যায়না, এইটা আমি ডিজেবল করে কিছুদিন রাখি আবার এনাবল করে রিলস দেখতে থাকি। মানে যা সামনে পাই তাই। মুদ্দা কথা আমি প্রচুর আপসেট ডাউনে থাকি তাই রিলাক্সেশন হিসেবে ভিডিও দেখি। এটাই সবচেয়ে সহজ কাজ আমার কাছে। ইউটিউব বন্ধ করলে ইন্সট্রা দিয়ে দেখি। সেটা বন্ধ করলে গুগল দিয়ে ইউটিউবে গিয়ে দেখি। কি যে মরণ ব্যাধি এটা আমার ! সহশিক্ষা, বেদ্বীন পরিবেশ, পারিবারিক চাপ, বাবা মায়ের দ্বীন না বুঝা, ফ্রেন্ড সার্কেল না থাকা সব মিলিয়ে আমি মোবাইল ব্যতীত কোথাও বিনোদন পাইনা। আবার আমি এমন হালতে যে পুরোপুরি ভাবে এন্ড্রয়েড মোবাইল চালানো বন্ধও করতে পারিনা। এখনই ভিডিও দেখে এসে তাওবা করি, আবার তাওবা শেষেই দেখা শুরু করি। নিজেকে আটকাতে পারিনা। কারণ আমি এমন সিচুয়েশন আর একাকীত্বে আটকে গেছি যে অন্য কিছু দিয়ে নিজেকে রিলিফ করতে পারিনা। দ্বীনি সহোবত আসেপাশে নেই। পাচ্ছিওনা। আমি একজন মেয়ে হ ওয়ায় জামাত, তাবলীগও সম্ভব হচ্ছেনা। বিয়ের ফিকির অনেকদিন ধরে করছি কিন্তু বাড়ি থেকে বিষয়টা বুঝেনা আর বিয়েটাও হয়না। বাড়িতে অনেক বুঝানোর চেষ্টা করছি। কিছুতেই হয়না। প্রপোজালও আসেনা তেমন। আমি যে কোন ফাঁদে আটকেছি নিজেও বুঝতেছিনা। আমি আলিম কোর্সে আছি। আমার টেবিলে অনেক ইসলামিক বই পরে রয়েছে। আমি যে বই পড়িনা তা না, পড়ি। ধরেন মাসে 7 দিন নিজেকে ঠিক পথে রাখতে পারলে বাকি 23 দিন ই মোবাইলের পাল্লায় শেষ। এমনও হয়েছে আমি দুই তিন মাস এমনকি ছয় মাসও এসব দেখা থেকে নিজেকে আটকিয়েছি এরপর হঠ্যাৎ করে কি হয় যেনো ভাবি একটু দেখে আসি এরপর এমনভাবে আটকে যাই যে নিজেকে দুই তিন মাস আর সরাতে পারিনা। আবার মোবাইল ছাড়াও সম্ভব নয়। উস্তাদ, কি করবো? কিছু সাজেশন দেন। অনেক বৈজ্ঞানিক প্রক্রিয়া নিজের উপর এপ্লাই করেছি কিন্তু কাজ হয়না। উস্তায, এতো গুনাহের পিছনেও একটা সত্যি আছে, সেটা হলো সত্যিই আমি রবকে চাই, জান্নাত চাই। আর কিছুনা। আমি মন থেকেই নিজেকে বিরত রাখতে চাই। হেফাজতের আমলও করি। কিন্তু পারিনা। মোবাইল এর পাল্লায় অনেক সময় নামাজও মিস হয়। কি করবো আমি উস্তায? আমার এতো গুনাহের কারণেই কি আমার বিয়ের রিযিক পিছিয়ে আছে? আমার কোনো দোয়া কি এই গুনাহের জন্য কবুল হবেনা? দয়া করে একটু বিস্তারিত উত্তর দিলে মুনাসিব হয়।