জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামাজের অন্যতম একটি শর্ত হলো কাপড় পাক হওয়া।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَ ثِیَابَکَ فَطَہِّرۡ ۪﴿ۙ۴﴾
আর আপনার পরিচ্ছদ পবিত্র করুন।
(সুরা মুদ্দাচ্ছির ৪)
পবিত্রতা (অযু/গোসল) ব্যতীত নামাজ হবে না। হাদীস শরীফে এসেছেঃ-
عَنْ اَبِى الْمَلِيْحِ عَنْ اَبِيْهِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّي اللهُ عَلَيْهِ وَسَلَّم: لَا يَقْبَلُ اللهُ صَلَاةً بِغَيْرِ طُهُوْرٍ وَلَا صَدَقَةً مِنْ غُلُوْلٍ
– অর্থঃ হযরত আবূ মালিহ তাঁর পিতা (উসামা রাযি.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:- আল্লাহ্ তা’আলা পবিত্রতা ব্যতীত নামাজ কবুল করবেন না এবং অবৈধ সম্পদের সাদকাও কবুল করবেন না। (সুনানে নাসাঈ হাদীস নং-০৬)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে ওই কাপড়ে কি আসলেই কোন পেশাব ছিল কিনা!
এক্ষেত্রে সেই কাপড়ে যদি পেশাবের চিহ্ন বা গন্ধ আপনি পান, আর আপনার ভেজা শরীরে সে কাপড় পরিধান করার কারণে সে কাপড়টি যদি ভিজে যায়, এমতাবস্থায় আপনার শরীর নাপাক হয়ে গিয়েছে, তাই উক্ত নামাজ আদায় হয়নি।
পুনরায় উক্ত নামাজ আদায় করে নিতে হবে।
আর যদি উক্ত কাপড়ে পেশাবের কোন চিহ্ন বা গন্ধ আপনি না পান, অথবা পেলেও শরীরে সে কাপড় পরিধান করার পর কাপড়টি যদি ভিজে না যায়,আপনার শরীর হতেও যদি নাপাকির কোনো গন্ধ পাওয়া না যায়, এমতাবস্থায় আপনার শরীর নাপাক হয়নি, তাই আপনার নামাজ আদায় হয়ে গিয়েছে।
পুনরায় সেই নামাজ আদায় করতে হবেনা।