আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
61 views
in পবিত্রতা (Purity) by (26 points)
আসসালামু আলাইকুম, প্রশ্নটি হচ্ছে আমার কাপড়ে নাপাকী (এক দুই ফোঁটা প্রসাব) পড়ার সন্দেহ হয়েছে তবে আমি শিউর না। এমতাবস্থায় আমি ভেজা শরীরে সেই কাপড়টি পড়ি যার কারণে কাপড়টিও ভিজে। এবং তখনই সন্দেহের খাতিরে সেই কাপড়টি পাল্টিয়ে আরেকটি পরিধান করে নামাজ পড়ি, কিন্তু শরীর আর ধৌত করি নি। এইক্ষেত্রে যদি আগের কাপড়ে সত্যিই নাপাকী থেকে থাকে তাহলে ভেজা শরীরে লাগার কারনে শরীর নাপাক হয়ে গেছে কি?  তাহলে সেই নামাজ কি কাযা হিসাবে গণ্য হবে? নাকি যেহেতু সন্দিহান, আর আমি কাপড় পাল্টে নিয়েছি সে হিসাবে নামাজ হয়ে গেছে?

1 Answer

0 votes
by (762,960 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

নামাজের অন্যতম একটি শর্ত হলো কাপড় পাক হওয়া।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 
وَ ثِیَابَکَ فَطَہِّرۡ ۪﴿ۙ۴﴾ 
আর আপনার পরিচ্ছদ পবিত্র করুন।
(সুরা মুদ্দাচ্ছির ৪)

পবিত্রতা (অযু/গোসল) ব্যতীত নামাজ হবে না। হাদীস শরীফে এসেছেঃ- 

 عَنْ اَبِى الْمَلِيْحِ عَنْ اَبِيْهِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّي اللهُ عَلَيْهِ وَسَلَّم: لَا يَقْبَلُ اللهُ صَلَاةً بِغَيْرِ طُهُوْرٍ وَلَا صَدَقَةً مِنْ غُلُوْلٍ 

– অর্থঃ হযরত আবূ মালিহ তাঁর পিতা (উসামা রাযি.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:- আল্লাহ্ তা’আলা পবিত্রতা ব্যতীত নামাজ কবুল করবেন না এবং অবৈধ সম্পদের সাদকাও কবুল করবেন না। (সুনানে নাসাঈ হাদীস নং-০৬)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে ওই কাপড়ে কি আসলেই কোন পেশাব ছিল কিনা!

এক্ষেত্রে সেই কাপড়ে যদি পেশাবের চিহ্ন বা গন্ধ আপনি পান, আর আপনার ভেজা শরীরে সে কাপড় পরিধান করার কারণে সে কাপড়টি যদি ভিজে যায়, এমতাবস্থায় আপনার শরীর নাপাক হয়ে গিয়েছে, তাই উক্ত নামাজ আদায় হয়নি।

পুনরায় উক্ত নামাজ আদায় করে নিতে হবে।

আর যদি উক্ত কাপড়ে পেশাবের কোন চিহ্ন বা গন্ধ আপনি না পান, অথবা পেলেও শরীরে সে কাপড় পরিধান করার পর কাপড়টি যদি ভিজে না যায়,আপনার শরীর হতেও যদি নাপাকির কোনো গন্ধ পাওয়া না যায়, এমতাবস্থায় আপনার শরীর নাপাক হয়নি, তাই আপনার নামাজ আদায় হয়ে গিয়েছে।

পুনরায় সেই নামাজ আদায় করতে হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...