আসসালামু আলাইকুম,,,,
২০২৩ সাল থেকে আমার জন্য একটি বিয়ের প্রস্তাব আসে। ছেলেটি দ্বীনদার, চরিত্রবান এবং মানুষ হিসেবে খুবই ভালো। কিন্তু সে শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তার রক্তে এলার্জি আর IBS সমস্যা আছে,,এসবের জন্য শারীরিক ভাবে অসুস্থ,,, তাদের পারিবারিক অবস্থা খুব ভালো না—আয় কম, জমিজমা নেই, বাড়িঘরও তেমন না। এই কারণগুলো দেখিয়ে আমার পরিবার রাজি হয়নি।
আমি কখনোই তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখিনি। কিন্তু তাকে অনেক পছন্দ হয়েছে,,,, শুধু বিয়ের বিষয়ে এক–দুবার সামনাসামনি কথা হয়েছিল। সে আমাকে পছন্দ করে, কিন্তু নিজের শারীরিক সমস্যার কারণে বারবার বলেছে—সে বিয়ে করবে না। আমাকে ভালো লাগলেও সে এই দায়িত্ব নিতে চায় না।
এই প্রস্তাব আসার পর থেকে আমার আর কাউকে ভালো লাগে না। ঘটকরা দ্বীনহীন কাউকে হুটহাট করে বাসায় আনে,,,কিন্তু তাকে দেখার পর থেকে অন্য কোনো প্রস্তাব মন থেকে গ্রহণ করতে পারিনি। বাসায় যেসব প্রস্তাব আসে, তাদের বেশিরভাগই দ্বীনদার না—দ্বীনের অর্থই তারা বোঝে না। আমি একজন practising Muslimah, তাই বিষয়টা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।
আমি তার সব কিছুকে মেনে নেওয়ার জন্য রাজি ছিলাম। তার অসুস্থতা, দারিদ্র্য—সব জেনেও আমি তাকে গ্রহণ করতে চেয়েছি। কিন্তু সে নিজেই বারবার না করেছে। যখন সে বিয়েতে রাজি হওয়ার কথা বলে, তখন আমার মন আশায় ভরে যায়। আমি অনেকবার ইস্তেখারা করেছি সব কিছু পজিটিভ মনে হয় কিন্তু পরিবার থেকে সব কঠিন হয় তারা জেনে শুনে এমন পরিবার ছেলের কাছে দিতে চায়না,,,,পরিবার এতো দ্বীন বোঝেনা পালন ও করেনা, তারা চায় ঘর বর ভালো হোক জব করুক এমন,,,কিন্তু আমি দ্বীনদারিত্ব কে আগে প্রাধান্য দিয়েছি,,,এই পস্তাবে আবার যখন দূরে সরে যায় বা না বলে, তখন ভীষণ কষ্ট পাই, কান্না আসে, মনে হয়—তার মতো আর কাউকে পাব না।
এই বিষয়টা নিয়ে আমি অনেক ইস্তেখারা করেছি, সবসময়ই পজিটিভ এসেছে। তবুও বাস্তবে কিছুই পরিষ্কার হচ্ছে না। আমি অনেক বেশি ভাবি, স্বপ্ন দেখি, কিন্তু শেষে এসে আবার ভেঙে পড়ি। কয়েকদিন আগে তার না বলার কারণে খুব কেঁদেছি। এখন আবার শুনছি, সে নাকি রোজার আগেই বিয়েতে রাজি হচ্ছে—কিন্তু এবার আমার মন সায় দিচ্ছে না। আমি নিজেই বুঝতে পারছি না কেন।
গতকাল ছেলেটার ভাইয়ের কাছ থেকে শেষবারের মতো শুনলাম—সে তার সমস্যার কারণেই আবারও না বলে দিয়েছে।সে কখনো বলে দায়িত্ব নিতে পারবো না কখনো বলে হক আদায় করতে পারবো না আবার কখনো বলে পারবো দোটানা,,,
আমি কিছুই বুঝতে পারছি না। সে কি আসলেই আমার কপালে আছে?
সে বলে এই বিয়েতে রাজি আমি এটা শুনে অনেক ভালো লাগে,,,তারপর আস্তে আস্তে কেমন জানি অস্তিরতা লাগে,,,তার সমস্যা সব শুনে,, তার ইনকাম কম মাসে ৬-৭ হাজার এমন
তাদের অবস্হাও তেমন না,,,তার শারীরিক অসুস্থতার জন্য তেমন কাজ করতে পারেনা
বাট বিয়েতে মত দেয়,,,
আমার পরিবার শেষ পর্যন্ত মেনে নেন,,,বলে আমি যা বলবো তাই পরে কোনো সমস্যা হলে কিছু বলতে পারবে না অনেক কিছু বলে আমার জন্য তারাও রাজি হয়,,,হয়তো মন থেকে না,,,
ছেলেটার বাবা আমার একজন কোরআান শিক্ষক ছিলেন তারা আমাদের আত্মীয় ও,,,এজন্য এতো সময় নিয়েছে,,,
তো কদিন পর ছেলের বাবা আমাক ফোন দিয়ে বলে চাকরির জন্য
প্রায় কথা বার্তা চলছে ইদ পর ফাইনাল কথা হবে বিয়ের
কিন্তু সমস্যা হলো ছেলের একটু শারীরিক সমস্যা আছে IBS ও রক্তে এলার্জি যার কারণে কাজ করতে সমস্যা দূর্বলের জন্য,,, তার ইনকাম স্বল্প, চলার মতো , ছেলে দ্বীনদার ছেলের বাবা আমাকে জব করতে বলতেছে,,বাট ছেলে তা চায়না,,
এখন আমি কি সিদ্ধান্ত নিবো? আমিও চাইনা কোনো জব করতে,,,
ছেলের এমন অবস্থা আর জবের কথা শুনে আমার অনেক টেমশন ভয় লাগছে,,,,আমি বুঝে উঠতে পাচ্ছি না কি সিদ্ধান্ত নিবো,, আমাক সঠিক সিদ্ধান্ত বা সার্পোট দেওয়ার মতো কেউ নাই,,, আমি কখনো বাইরে যাইতে চাইনা,,,কিন্তু তাদের অবস্হা আর ছেলের সমস্যার জন্য পরে গিয়ে যদি আবার বাইরে যেতে হয় রিজিকের জন্য তখন আমি কি করবো?
ঐ ছেলের সাথে এসব নিয়ে কথা হয়েছে সে বলেছে জব করতে হবে না কিন্তু তার অসুস্থ দেখে তার কথায় ভরসা পাচ্ছি না,,,
এসব কথা বলার ঠিক পরের রাতে ছেলে আমাকে জানায় যে "বিয়ের বিষয়ে সে ইস্তেখারা করেছে বাট তার মন সায় দিচ্ছে না,,, সে আসলে বুঝতে পারছে না কিছু বলতেছে ভয় থেকে এমন হতে পারে কারণ সে তো বিয়েতে রাজি,,,আবার বলছে আল্লাহ যেনো আমাকে স্বপ্নে দেখায়" লাস্ট আমাকে বলেছে আপনি চিন্তা করেন না আল্লাহ ভরসা,,,
আমি এখম কি সিদ্ধান্ত নিবো? প্লিজ সাহায্য করুন বাসায় অনেক সমস্যায় আছি,,দোটানায় আছি