আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
54 views
in সালাত(Prayer) by (15 points)
১। ইফতার করে স্বলাত আদায় করতে মুখের মধ্যে কিছু খাবারের দানা মতো অনুভর করি তাই তা গিলে ফেলতে পারি এই ভয়ে বাম পাশে থু শব্দ করে থুতু ফেলি। এতে কি আমার স্বলাত ভেঙে যাবে?

২। সেহরি করার পর নামাজে দাড়ালে ভেতর থেকে খাবার গলা পর্যন্ত চলে আসে। আমি চেষ্টা করি বাইরে এনে ফেলে দেওয়ার জন্য।  তবে কিছু খাবার ভেতরে চলে যায় আর খুব সামান্য পানি মতো বাইরে আসলে সেটা ফেলে দেই।  তবে থুতু ফেলার সময় ঠোট থেকে একটু শব্দ হয়। এই ২ অবস্থাতেই কি নামাজ ভেঙে যাবে?

৩। নাকের একদম ওপরে অনেক জোরে চাপ দিলে অনেকগুলো লোমের গোড়া থেকে একদম চিকন করে (আশের মতো) খুবই সামান্য পরিমানে সাদা মতো পদার্থ বের হয়। আমার জানা মতে এটা সব মেয়েদেরই হয়। চাপ দিয়ে এই সাদা পদার্থ বের করলে কি ওজু ভেঙে যাবে?

৪। সূরা ইখলাসের ১ম ও ২য় আয়াত মিলিয়ে পড়ার সময় নুনে কুতনি দিয়ে না পড়লে কি নামাজ ভেঙে যাবে? ও সূরা নাবার সাত নাম্বার আয়াতে الْجِبَلَ এর পরিবর্তে الْجِبَلُ পড়লে কি নামাজ ভেঙে যাবে?

৫। ওজু করার কয়েক ঘন্টা পরে পেন্টিতে সাদা স্রাবের চিহ্ন দেখি নাই। তবে পেন্টির মাঝখানে ২টা রেখার মতো ভেজা দেখেছিলাম। এতে কি ওজু ভেঙে গেছে?

1 Answer

0 votes
by (770,280 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم  

(০১)
শরীয়তের বিধান মতে কফ পাক। 
নামাজের সময় যদি কফ চলে আসে, তাহলে তাহা পকেটে টিস্যু থাকলে সেটা টিস্যুতে রেখে দিবেন অথবা কফ গিলে ফেলতে পারেন, দুটোই তার জন্য জায়েজ রয়েছে। কাপড়েও মুড়ে রেখে দিতে পারেন।
কিন্তু সে থুতু পশ্চিম দিকে বা কেবলার দিকে ফেলবেন না।

বুখারী শরীফের ৩৯৬ নং হাদীসে এসেছেঃ

حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى نُخَامَةً فِي الْقِبْلَةِ، فَشَقَّ ذَلِكَ عَلَيْهِ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ، فَقَامَ فَحَكَّهُ بِيَدِهِ فَقَالَ " إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلاَتِهِ، فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ ـ أَوْ إِنَّ رَبَّهُ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ ـ فَلاَ يَبْزُقَنَّ أَحَدُكُمْ قِبَلَ قِبْلَتِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمَيْهِ ". ثُمَّ أَخَذَ طَرَفَ رِدَائِهِ فَبَصَقَ فِيهِ، ثُمَّ رَدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ، فَقَالَ " أَوْ يَفْعَلْ هَكَذَا ".

কুতায়বা (রহঃ) .... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে (দেয়ালে) ‘কফ’ দেখলেন। এটা তাঁর কাছে কষ্টদায়ক মনে হল। এমনকি তাঁর চেহারায় তা ফুটে উঠলো। তিনি উঠে দিয়ে তা হাত দিয়ে পরিষ্কার করলেন। তারপর তিনি বললেনঃ তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় তখন সে তাঁর রবের সাথে একান্তে কথা বলে। অথবা বলেছেন, তাঁর ও কিবলার মাঝখানে তাঁর রব আছেন। কাজেই, তোমাদের কেউ যখন কিবলার দিকে থুথু না ফেলে। বরং সে যেন তাঁর বাম দিকে বা পায়ের নীচে তা ফেলে। তারপর চাঁদরের আঁচল দিয়ে তিনি তাতে থুথু ফেললেন এবং তাঁর এক অংশকে অন্য অংশের উপর ভাঁজ করলেন এবং বললেনঃ অথবা সে এরূপ করবে।
সহীহ : বুখারী ৪০৫, সহীহ আল জামি‘ ১৫৩৭, সহীহ ইবনু হিব্বান ২২৬৭।

বিস্তারিত জানুনঃ- 

নামাজে মধ্যে যদি কাহারো কফ চলে আসে,তাহলে তাহা গিলে ফেলা সম্ভব হলে গিলে ফেলবে।
অন্যথায় কাপড়ের কোণায় থুথু নিবে।
(ফাতাওয়ায়ে হক্কানী ৩/২০২)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নের বিবরণ মতে আপনার স্বলাত ভেঙে যাবেনা।

(০২)
না,নামাজ ভেঙ্গে যাবেনা।

(০৩)
না,এতে অযু ভেঙ্গে যাবেনা।

(০৪)
উভয় ছুরতে নামাজ ভেঙ্গে যাবেনা।

(০৫)
হ্যাঁ, এক্ষেত্রে আপনার অযু ভেঙ্গে গিয়েছে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 62 views
0 votes
1 answer 382 views
...