আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
62 views
in সালাত(Prayer) by (1 point)
edited by
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

যতটুকু জানি নামাজ পড়া অবস্থায় ওজু ভেঙে গেলে ওজু করে এসে যেখানে ওজু ভেঙেছে সেখান থেকেই পড়া শুরু করা যাবে।

আপনাদের ওয়েবসাইটে একটা প্রশ্ন দেখেছিলাম যেখানে একজন বলেছিলো

১) "ইয়্যা কানা বুদু" পড়া অবস্থায় ওজু ভেঙে গেলে

এবং
২) রোজা অবস্থায় "ইয়্যা কানা বুদু" পড়ার সময় ওজু ভেঙে গেলে আবার ওজু করে এসে মুখ মুছে কিছুক্ষণ থুথু ফেলে
এই দুই অবস্থায় আবার "ইয়্যা কানা বুদু" থেকে পড়া শুরু করা যাবে কিনা।আপনারা বলেছেন সূরা ফাতিহা আবার প্রথম থেকে শুরু করতে।এটা কেন হুজুর?

তাহলে আমি ওজু ভেঙে গেলে আবার ওজু করে এসে কোথা থেকে পড়া শুরু করবো এটা বুঝবো কিভাবে?

1 Answer

0 votes
by (814,620 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নামাযে অজু চলে গেলে মুনফারিদ তথা একাকি নামায আদায় কারীর জন্য নতুন করে নামায শুরু করা মুস্তাহাব। এবং মুক্তাদির জন্য নতুন করে শুরু করা এবং বিনা করা উভয়টির রুখসত থাকবে। 

وَقِيلَ إنَّ الْمُنْفَرِدَ يَسْتَقْبِلُ وَالْإِمَامَ وَالْمُقْتَدِيَ يَبْنِي صِيَانَةً لِفَضِيلَةِ الْجَمَاعَةِ (وَالْمُنْفَرِدَ إنْ شَاءَ أَتَمَّ فِي مَنْزِلِهِ، وَإِنْ شَاءَ عَادَ إلَى مَكَانِهِ) ، وَالْمُقْتَدِيَ يَعُودُ إلَى مَكَانِهِ إلَّا أَنْ يَكُونَ إمَامُهُ قَدْ فَرَغَ أَوْ لَا يَكُونَ بَيْنَهُمَا حَائِلٌ.(مرغینانی، الهدایة شرح البدایة، 1: 59، المکتبة الاسلامیة)

বিনা করার নিয়ম সম্পর্কে জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4709

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সূরা ফাতেহা বলতে আবার প্রথম থেকে শুরু। এটা মুনফারিদের জন্য রুখসত থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 382 views
0 votes
1 answer 590 views
...