আমার স্ত্রী এর সাথে পারিবারিক বিষয়ে ঝগড়া ও তর্ক হয়। আমি তাকে বলি আমি যখন এতো খারাপ তাহলে ভালো দেখে খুজে নেও ( মনে মনে বলি তালাক না) কারন আমি কেনায়া সম্পর্কে জানি, পরে তর্ক আগালে সে এটা ওটা বললে আমি বলি যদি তাহলে ডিভোর্স নিয়ে নেও( দুইবার বলি). এ কথার দ্বারা আমি দিলাম বা দিছি বুঝাইনি। মানে সে যদি নেয় তাইলে তখন দেবো। বা তাকে অপশন দেখাইছি যে তাইলে নিয়ে নেও যেহেতু আমি ভালো না। কিন্তু এর মানে এই না যে দিয়ে দিছি।যে কারনে দুইবার বলার কারনে আমি এমন নিয়তও করিনি যে ২ বার দিছি কারন আমি তো দেয়ার নিয়তে বা দিলাম দিচ্ছি নিয়তে বলিনি।এর আগে কোনো কেনায়া বাক্য বললে মনে মনে (আসতাগফিরুল্লাহ বা তালাক না) বলতাম কারন যাতে নিয়ত না হয়।আমার স্ত্রীও বলেনি যে নিলাম বা গ্রহন করলাম।সে বলেছে আমার মন যখন তোমার থেকে উঠে তখন আমিই নিয়ে নেবো। এর পর মনে ভয় ঢুকে যে আমার কথায় হয়ে গেলো না তো।এতে কি পতিত হবে?
.
শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে গেছিলাম স্ত্রীকে নিয়ে হুজুর বলছে যে হয়নি তবে স্ত্রী অধিকার পেয়েছে নিজের উপর নেয়ার।
.
। কিন্তু তবুও মনে ওয়াসওয়াসা আসে আমি সত্যি বললাম তো? আমি এভাবেই বলছি তো?অজান্তে কিছু হয়ে গেলো না তো, রাগের মাথায় অনেক কিছু মনেও নেই। এখন মনে হয় আমি জেনাকার, হয়তো সম্পর্ক হারাম এই সেই। যখনি সন্দেহ আসে আবার ভাবতে বসি কি বলছিলাম, কোন কথায় বলছিলাম কি করছিলাম, ইচ্ছে থাকলে তো আমি মনে মনে আসতাগফিরুল্লাহ বা (তালাক না) এমনটা বলতাম না। মনে হচ্ছে আমি জেনাকার, ওয়াইফ হালাল তো। এখন কি করবো?দয়া করে আবার ফতোয়া দিন