উস্তায, আমার একটি প্রশ্ন আছে। কেউ যদি আমাকে টাকা বা হাদিয়া দেয়, আর সে ব্যক্তি যদি ব্যাংকে চাকরি করে বা তার আয়-উৎস নিয়ে আমার সন্দেহ থাকে, তাহলে আমি সেটি গ্রহণ না করার চেষ্টা করি।
আমার বাবার ব্যাংকের সুদের সঙ্গে সম্পর্ক ছিল। অর্থাৎ, তিনি অনেক বেশি না হলেও সুদের টাকা ব্যবহার করেছেন। শুধু সুদের টাকাই না তিনি কয়েন বেচাকেনা করতেন এবং ছবি একেও টাকা উপার্জন করতেন, । এখন আমাদের বাসায় অনেক আগে কেনা কিছু জিনিসপত্র আছে, যেগুলোতে আমার বাবার টাকার অংশ আছে বলে আমার সন্দেহ হয়।
৬) এমনে আমার বাবা একজন সাংবাদিক ছিল খেলার সাংবাদিক। মানে আমার সন্দেহ যে তার অধিকাংশ ইনকামএ হারাম কিনা।সেই জিনিসগুলো ব্যবহার করার সময় আমি নিয়ত করেছিলাম যে, এগুলোর সমপরিমাণ টাকা আমি দান করে দেব ইন শা আল্লাহ।
এখন কি আমি চাইলে ১০ টাকা করে বা ১০০ টাকা করে ;অর্থাৎ অল্প অল্প করে ;দান করতে পারব? নাকি সেই জিনিসের সমপরিমাণ টাকা একবারেই একসাথে দান করতে হবে?