আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
70 views
in পবিত্রতা (Purity) by (2 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।


এই মাস‌আলার উত্তরটা নিয়ে আমার আরো কিছু প্রশ্ন ছিল শাইখ।

১)এখানে আমার কাপড়ে যে কোনো ধরনের নাপাকি লেগে আছে অথবা আমার শরীরে নাপাকি লেগে আছে যেমন ধরুন লজ্জা স্থানের বাইরে সাদা স্রাব /মযী আছে এমন অবস্থায় আমি ওজু করলে তো ওজুই হবে না। তাহলে কুরআন শরীফ ধরবো কিভাবে আর ধরে পড়বোই কিভাবে এইটুকু বুঝিনি।


২)যদি উপরে উল্লেখিত সুরতে আমার ওজু করে কুরআন তিলাওয়াত করা জায়েজ হয় এক্ষেত্রে আমি ধরুন কুরআন পড়ছি। তারপর বায়ু বের হলে গিয়ে আবার ওজু করবো?নাকি আবার সাদা স্রাব বের হলে আবার গিয়ে ওজু করে আসবো?

আমি এই উত্তরটা নিয়ে একটু কনফিউজড হয়ে আছি। বিস্তারিত বলবেন দয়া করে।

1 Answer

0 votes
by (807,300 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোনো কিছুর আবরণ বা কোনো গিলাফ দ্বারা কুরআনে কারীমকে স্পর্শ করা যাবে কি না?এ সম্পর্কে মতবিরোধ রয়েছে।যা উপরে আমরা দেখতে পেয়েছি।

আমরা যে কুরআনে কারীমের জিলদকে দেখতে পাই,তাতে মূলত পবিত্র কুরআন, ঐ অংশটুকুই যাতে কুরআনের আয়াত লিখিত রয়েছে।তাছাড়া যে গিলাফ এডযাস্ট রয়েছে,তা কুরআন নয়।কিন্তু যেহেতু কুরআনের সাথে একেবারে মিলিত,তাই এই কভারকে স্পর্শ না করাই উচিৎ।তবে এই মিলিত গিলাফকে স্পর্শ করাও জায়েয রয়েছে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4303

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কাপড়ে বা শরীরে নাপাকি থাকলে এতে অজুতে কোনো সমস্যা হবে না। হ্যা, উক্ত কাপড়ে নামায পড়া যাবে না।
(২) প্রশ্নের বিবরণমতে এমতাবস্থায় বায়ু বের হলে গিয়ে ওজু করবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...