আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
59 views
in পবিত্রতা (Purity) by (4 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ ।

 আমার ২ টি প্রশ্ন ।

১/ ফজরের ওয়াক্তে ঘুম থেকে উঠে অযু করতে গেলে হায়েজ এর রক্ত দেখা গেলে এটা কোন ওয়াক্তে শুরু হয়েছে বলে ধরবো??

 যেহেতু আমার জানা নেই এই হায়েজ এর রক্ত কখন থেকে শুরু হয়েছে ফজরের ওয়াক্তে নাকি তার আগে ??

 ইস্তিহাজার সমস্যা আছে আমার । তাহলে ১০ রাত ১০ দিন পূর্ন আমি কখন ধরবো উপরিউক্ত প্রশ্ন মতে ? এশা থেকে নাকি ফজর থেকে??

২/ আমি স্ত্রী হিসেবে আমার নিজের মোহর নিজে কি পরিশোধ করতে পারবো ?? নাকি আমার স্বামী কেই পরিশোধ করতে হবে ??

1 Answer

0 votes
by (805,290 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
যখন রক্তস্রাব দেখা যাবে, তখন থেকেই হায়েয মনে করা হবে। নামাযের ওয়াক্তের একেবারে শেষ মুহূর্তে যদি কোনো নারীর হায়েয আসে, আর ঐ নারী উক্ত নামায পড়ে না থাকে, তাহলে ঐ নামায উক্ত মহিলাকে আর পড়তে হবে না,মাফ হয়ে যাবে। 

أما الفرض ففي الصوم تقضیہ دون الصلاة وإن مضی من الوقت ما یمکنھا أداوٴھا فیہا؛لأن العبرة عندنا لآخر الوقت کما في المنبع (رد المحتار، کتاب الطھارة، باب الحیض، ۱: ۴۸۵، ط: مکتبة زکریا دیوبند)۔
إذا حاضت في الوقت أو نفست سقط فرضہ بقي من الوقت ما یمکن أن تصلي فیہ أو لا ھکذا في الذخیرة (الفتاوی الھندیة، کتاب الطھارة، الباب السادس في الدماء المختصة بالنساء، الفصل الرابع في أحکام الحیض والنفاس والاستحاضة، ۱: ۳۸، ط: المطبعة الکبری الأمیریة، بولاق، مصر) 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/93994

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি ফজরের ওয়াক্তকেই হায়েয শুরু ওয়াক্ত বিবেচনা করবেন। এবং এই হিসেবে ১০ দিন ১০ রাত গণনা করবেন।

(২) আপনি আপনার স্বামীকে মহর মাফ করে দিতে পারবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...