বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবু সাঈদ খুদরী ও আবু হুরাইরাহ (রাযিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত।
عن أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَا يُصِيبُ المُسْلِمَ مِنْ نَصَبٍ، وَلاَ وَصَبٍ، وَلاَ هَمِّ، وَلاَ حُزْنٍ، وَلاَ أَذًى، وَلاَ غَمِّ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا؛ إِلاَّ كَفَّرَ الله بِهَا مِنْ خَطَايَاهُ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিম ব্যক্তির উপর যে সকল যাতনা, রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানী আপতিত হয়, এমনকি যে কাঁটা তার দেহে বিদ্ধ হয়, এ সবের দ্বারা আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন।(সহীহুল বুখারী, পৰ্ব ৭৫ : রুগী, অধ্যায় ১, হাঃ ৫৬৪১-৫৬৪২; মুসলিম, পর্ব ৪৫ : সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক ও শিষ্টাচার, অধ্যায় ১৪, হাঃ ২৫৭৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো স্বামী যদি তার স্ত্রীকে সামান্য কারণে শারীরিকভাবে আঘাত করে, এতে করে সেই স্ত্রীর পাপ মোচন হবে। তার প্রাপ্ত আঘাতের দরুণ তার গোনাহ মাফ হবে। স্ত্রীকে প্রহার করা স্বামীর জন্য সর্বক্ষেত্রে জায়েয নয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে জায়েয হবে।