আসসালামু আলাইকুম। এটা হয়তো একটু বেশিই পারিবারিক প্রশ্ন, দয়া করে উত্তর দিয়েন। আমার জন্য খুব উপকার হতো। আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দিন।
আমি একজন মেয়ে। আমার এক ভাবি আমাকে মানসিকভাবে কষ্ট দিত। প্রায়ই খোঁটা তারপর বিদ্রুপের ভঙ্গিতে নানারকম কথা বলত যা আমার জন্য পীড়াদায়ক ছিল। আমি কাউকে এমনকি মায়ের কাছেও বলতাম না, বলিনি এখনও। কারণ আমি ভাবতাম এসব বললে গীবত হবে। কিন্তু আমি তাও মিশতাম। কিন্তু আমি কয়েক বছর হলো, এই মানসিক যন্ত্রণা থেকে বাঁচার উদ্দেশ্য ওই ভাবির সাথে কম মেশা শুরু করি। আর কম তাকানোর চেষ্টা করি। কারণ আমি উনার দিকে না তাকালে, বিদ্রুপ করলেও কম কষ্ট পেতাম। আর এটা কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন যেহেতু যতটুকু কথা না বললেই নয় ততটুকু কথা বলি ( ফর্মাল ভাবে) তাই উনার বিদ্রুপ থেকে অনেকটাই বেঁচে থাকতে পারি।
১. আমার কি পাপ হয়েছে ভাবির দিকে মাঝে কিছুদিন না তাকিয়ে কথা বলায়?
২. আমি উনার সাথে দেখা হলে সালাম দেই, কথা বলি তবে ছোটবেলার মতো বেশি মিশি না এতে কি পাপ হবে?
৩. এখন আমি আগের চেয়ে ম্যাচিউরড হয়েছি আলহামদুলিল্লাহ। আমি কথা বলার সময় তাকালেও ভাবি তাকায় না। এ অবস্থায় আমার কী করা উচিত?