ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
একাধিক জন মিলে কোনো ব্যবসা শুরু করলে, সেই ব্যবসাকে মুশারাকাহ বলে। লাভ-লোকসানে উভয়ের মধ্যে পার্সেন্টিজ আকারে চুক্তিবদ্ধ থাকতে হবে। কারো জন্য নির্দিষ্ট পরিমাণ লাভের শর্তারোপ করা বা কারো জন্য লসে শরীক না হওয়ার চুক্তি গ্রহণযোগ্য হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/110922
قال صاحب الهداية: (وَمِنْ شَرْطِهَا أَنْ يَكُونَ الرِّبْحُ بَيْنَهُمَا مُشَاعًا لَا يَسْتَحِقُّ أَحَدُهُمَا دَرَاهِمَ مُسَمَّاةً) مِنْ الرِّبْحِ لِأَنَّ شَرْطَ ذَلِكَ يَقْطَعُ الشَّرِكَةَ بَيْنَهُمَا وَلَا بُدَّ مِنْهَا كَمَا فِي عَقْدِ الشَّرِكَةِ.(الهداية-3/226)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে কৃত চুক্তিগুলো ঠিক আছে। এভাবে ব্যবসা করতে পারবেন। প্রথমে যেইভাবে চুক্তি হয়েছে। হুবহু সেই ভাবেই শেষ পর্যন্ত আঞ্জাম দিতে হবে।