আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
148 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (8 points)
আসসালামু আলাইকুম
৩/৪ মাস আগে আমি একজনের সাথে সেয়ারের ডিজাইন হাউস ও কম্পিউটার কম্পোজ এর দোকান ভাড়া নেই। দোকানের এডভান্স বাবদ আমি ৫০হাজার টাকা দেই এবং বাকি এডভান্স ও দোকানের যাবতীয় মালামাল সহ তার ২ লক্ষ টাকা। আমাদের মধ্যে এভাবে চুক্তি হয় যে - দোকানের লাভের ৫ ভাগের ১ ভাগ আমার এবং বাকি ৪ ভাগ তার। এবং দুজনের মধ্যে কম্পোজের যে যেই কাজ টা করবে সেটার অর্ধেক দোকানে দিবে বাকি অর্ধেক নিযে নিবে। আর গ্রাফিক্স এর যেই কাজ হবে সেটার খচর বাদে যেই লাভ হবে সেটার অর্ধেক দোনানের আর অর্ধেক যে কাজ করছে সে নিবে। এভাবে কাজের যে অর্ধেক টাকা ক্যাশে জমা হতে থাকবে সেটা দিয়ে যদি ভারা বা যাবতীয় দোকানের খরচের  টাকা উঠে তাহলে ৫ ভাগের এক ভাগ আমার আর ৪ ভাগ তিনি রাখবেন আর যদি টাকা না উঠে বা কম হয় তাহলে ভাগ অনুযায়ী অবশিষ ভাড়া টাকা যে যার পকেট থেকে দিবে।

এই চুক্তি কাজ করা সরিয়ত সম্মত কিনা।
যদি না হয় তাহলে করিনিও কি? দোকান সামনের মাস থেকে ছেরে দিচ্ছি। আমার করনিও কি?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
একাধিক জন মিলে কোনো ব্যবসা শুরু করলে, সেই ব্যবসাকে মুশারাকাহ বলে। লাভ-লোকসানে উভয়ের মধ্যে পার্সেন্টিজ আকারে চুক্তিবদ্ধ থাকতে হবে। কারো জন্য নির্দিষ্ট পরিমাণ লাভের শর্তারোপ করা বা কারো জন্য লসে শরীক না হওয়ার চুক্তি গ্রহণযোগ্য হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/110922

قال صاحب الهداية: (وَمِنْ شَرْطِهَا أَنْ يَكُونَ الرِّبْحُ بَيْنَهُمَا مُشَاعًا لَا يَسْتَحِقُّ أَحَدُهُمَا دَرَاهِمَ مُسَمَّاةً) مِنْ الرِّبْحِ لِأَنَّ شَرْطَ ذَلِكَ يَقْطَعُ الشَّرِكَةَ بَيْنَهُمَا وَلَا بُدَّ مِنْهَا كَمَا فِي عَقْدِ الشَّرِكَةِ.(الهداية-3/226)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/12438

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে কৃত চুক্তিগুলো ঠিক আছে। এভাবে ব্যবসা করতে পারবেন। প্রথমে যেইভাবে চুক্তি হয়েছে। হুবহু সেই ভাবেই শেষ পর্যন্ত আঞ্জাম দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (8 points)
হুজুর একটা প্রশ্নের উত্তর বুজলাম বাকি গুলার উত্তর বুজলাম না।একটু বুজিয়ে দিলে ভালো হতো

by (814,710 points)
আপনি পৃথক বিষয়টা গুছিয়ে প্রশ্ন লিখবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...