আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
67 views
in পবিত্রতা (Purity) by (20 points)

আসসালামু আলাইকুম। সম্মানিত আলেমদের কাছে আমার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে।
১। ফরজ গোসলের ক্ষেত্রে আমি এভাবে করি: প্রথমে সাবান দিয়ে হাত ধুই, এরপর সাবান দিয়ে একবার করে লজ্জাস্থান এবং আশেপাশে যেখানে বীর্য লাগার সম্ভাবনা থাকে তা ধুই। তারপর আবার হাত সাবান দিয়ে ধুই। এরপর অজু করি। তারপর মাথায় পানি ঢালি এবং ডান কাঁধে তিনবার ও বাম কাঁধে তিনবার পানি ঢালি।
এভাবে কি আমার ফরজ গোসল আদায় হয়ে যাবে? নাকি লজ্জাস্থান আরও কয়েকবার ধোয়া প্রয়োজন?
২। শরীরের কোথাও বীর্য লাগলে তা কীভাবে পাক করতে হবে? একবার পানি দিয়ে ধুলেই কি যথেষ্ট, নাকি দুই/তিনবার ধোয়া বা সাবান ব্যবহার করা জরুরি?
অনুগ্রহ করে কুরআন ও হাদীসের আলোকে সঠিক দিকনির্দেশনা প্রদান করবেন।
জাযাকুমুল্লাহ খাইরান।

1 Answer

0 votes
by (804,930 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
গোসলের ফরয ১১টি।
(১)মুখ ধৌত করা।
(২)নাক ধৌত করা।
(৩)সমস্ত শরীর একবার ধৌত করা।
গোসলের ফরয সাধারনত এ তিনটিই।কেননা সমস্ত শরীরের মধ্যে পরবর্তী সবগুলাই ঢুকে গেছে।কিন্ত বিশেষ গুরুত্বের ধরুণ কোনো কোনো কিতাবে পৃথক পৃথক করে গননা করা হয়।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/5183

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে গোসল বিশুদ্ধ হয়ে যাবে।

(২)
শরীরের কোথাও নাপাকি লাগলে সেক্ষেত্রে তা পাক করার জন্য ৩ বার করে ধৌত করা বাধ্যতামূলক নয়।বরং তরল নাপাকির ক্ষেত্রে ১ বার এবং বীর্য বা জমাটবাধা নাপাকির ক্ষেত্রে নাপাকির চিহ্ন দূর হওয়া পর্যন্ত পানি ব্যবহার করতে হবে। একবার ধৌত করার দ্বারা যদি নাজাসত দূর হয়ে যায়, তাহলে একবার ধৌত করার দ্বারাই শরীর পবিত্র হয়ে যাবে। তবে সতর্কতামূলক তিনবার ধৌত করা উচিত এবং উত্তম।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/141575

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
একবার ধৌত করলে শরীর পবিত্র হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...