আসসালামু আলাইকুম। সম্মানিত আলেমদের কাছে আমার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে।
১। ফরজ গোসলের ক্ষেত্রে আমি এভাবে করি: প্রথমে সাবান দিয়ে হাত ধুই, এরপর সাবান দিয়ে একবার করে লজ্জাস্থান এবং আশেপাশে যেখানে বীর্য লাগার সম্ভাবনা থাকে তা ধুই। তারপর আবার হাত সাবান দিয়ে ধুই। এরপর অজু করি। তারপর মাথায় পানি ঢালি এবং ডান কাঁধে তিনবার ও বাম কাঁধে তিনবার পানি ঢালি।
এভাবে কি আমার ফরজ গোসল আদায় হয়ে যাবে? নাকি লজ্জাস্থান আরও কয়েকবার ধোয়া প্রয়োজন?
২। শরীরের কোথাও বীর্য লাগলে তা কীভাবে পাক করতে হবে? একবার পানি দিয়ে ধুলেই কি যথেষ্ট, নাকি দুই/তিনবার ধোয়া বা সাবান ব্যবহার করা জরুরি?
অনুগ্রহ করে কুরআন ও হাদীসের আলোকে সঠিক দিকনির্দেশনা প্রদান করবেন।
জাযাকুমুল্লাহ খাইরান।