আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
48 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (68 points)
আসসালামু আলাইকুম।
১. কারও উপর বিপদ বা পরীক্ষা আসলে সেটা যখন একসময় চলে যায়,তখন এমন কোনো আলামত আছে যেটা দিয়ে বুঝা যায় আল্লাহর দেওয়া সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা হয়নি?

২. কারও দ্বারা অপমানিত বা অসম্মানিত হলে,অনেক চেষ্টা দুয়া করেও এই আঘাত ভুলতে না পারলে করনীয় কি? যে অপমান করেছে তাকে ক্ষমা,তার জন্য দুয়া করেও সেই কষ্ট যাচ্ছে না এবং ক্ষমা যদিও শতভাগ আসছে না অন্তর থেকে তবে চেষ্টায় আছি।
৩. আমি স্বপ্নে রাসূল (সা:) ও খাদিজা(রাঃ) এর কথা একজনকে বলছি,কথাগুলো ছিল তাদের বয়সের যে পার্থক্য সেটা নিয়ে....আমি উদাহরণ দিচ্ছিলাম এটা বলে,আমি খুব ক্লিয়ারলি উনাদের নামগুলো বলেছি।

এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি। আমি এই ব্যাপারে প্রায়ই চিন্তাও করি।

৪. আরেকটা স্বপ্ন দেখেছি,আমার বাসার বারান্দায় ফুলের টবে একটা গোলাপ গাছে যেখানে কয়েকটি গোলাপ ছিল ফোটা। একই গাছে কয়েকটা লাল গোলাপ থাকলেও, একটা ফুল ছিল বেগুনি রঙের গোলাপ। লাল ফুলগুলোর পাপড়ি কিছুটা ঝড়ে যাওয়ার মতন হলেও ঝড়ে যায়নি,এই অবস্থায়ও ফুলগুলি খুবউ উজ্জ্বল লাল দেখাচ্ছিলো। আর একই গাছে যে একটা বেগুনি গোলাপ সেটা আবার খুবই সুন্দর,একদম নতুন ফুল যেমন সুন্দর হয় এবং লালগুলোর মতই উজ্জ্বল। এখানে অবাক করা ব্যাপার ছিল একই গাছে ভিন্ন রংঙের ফুল।

এই স্বপ্নের ব্যাখা জানতে চাচ্ছি।
by (68 points)
আমি স্বপ্নে উনাদের দেখিনি,উনাদের দুজনকে নিয়ে কথা বলছিলাম,তখন উনাদের নামগুলো উচ্চারণ করেছি।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) বিপদ আসার পর ধৈর্য্য ধারণ করতে সম্ভব হলে এদ্বারা বুঝা যাবে যে, আল্লাহর দেওয়া সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া গেছে।

(২) কারও দ্বারা অপমানিত বা অসম্মানিত হওয়ার পর অনেক চেষ্টা দুয়া করেও যদি সেই আঘাতকে ভুলা না যায়, তাহলে কিছুটা সময় তার থেকে দূরত্ব বজায় রাখা উচিত। তার হেদায়তের জন্য আল্লাহর কাছে দু'আ করা উচিত।

(৩) স্বপ্নে মহীয়সী এই দুই নারীকে দেখা ভাগ্যর ব্যাপার। আপনার জীবন কল্যাণময়ী হবে ইনশাআল্লাহ। 

(৪) স্বপ্নে ফুল দেখা মোটের উপর কল্যাণকর ও বরকতময়। আল্লাহ আপনাকে কবুল করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...