আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
76 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। 

আমি স্বামীর থেকে তালাক নিতে চাই। সে আমাকে মৌখিক অনুমতি দিয়ে দিয়েছে।শরীয়তের আলোকে আমার করণীয় জানাবেন, মিন ফাদ্বলিক। 

বিঃদ্রঃ বিয়ের সময় আমার পুরো মোহরানা পরিশোধ করেনি। মাত্র ৫হাজার দিয়েছিল বিয়ের রাতে, সম্ভবত মোট ৪লাখ ছিল।

1 Answer

0 votes
by (806,910 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(وَأَمَّا) بَيَانُ صِفَةِ الْحُكْمِ الثَّابِتِ بِالتَّفْوِيضِ: فَمِنْ صِفَتِهِ أَنَّهُ غَيْرُ لَازِمٍ فِي حَقِّ الْمَرْأَةِ حَتَّى تَمْلِكَ رَدَّهُ صَرِيحًا أَوْ دَلَالَةً لِمَا ذَكَرْنَا أَنَّ جَعْلَ الْأَمْرِ بِيَدِهَا تَخْيِيرٌ لَهَا بَيْنَ أَنْ تَخْتَارَ نَفْسَهَا وَبَيْنَ أَنْ تَخْتَارَ زَوْجَهَا، وَالتَّخْيِيرُ يُنَافِي اللُّزُومَ وَمِنْ صِفَتِهِ أَنَّهُ إذَا خَرَجَ الْأَمْرُ مِنْ يَدِهَا لَا يَعُودُ الْأَمْرُ إلَى يَدِهَا بِذَلِكَ الْجَعْلِ أَبَدًا،
তাফবীযে তালাকের মাধ্যমে অর্জিত তালাকের অধিকার স্ত্রীর জন্য গ্রহণ করা অত্যাবশ্যকীয় নয়।এমনকি স্ত্রী প্রকাশ্যে বা ইশারায় সেই অধিকার কে ফিরিয়ে দেয়ারও ক্ষমতা রাখে। কেননা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে, স্ত্রীর হাতে অর্পিত অধিকারটি তার ইচ্ছাধীন।স্ত্রী চাইলে সে তার অধিকার কে বাস্তবায়িত করতে পারে, আবার সে স্বামীকে গ্রহণ করেও নিতে পারে।সুতরাং ইচ্ছাগত বিষয় অত্যাবশ্যকীয় বিষয়ের সম্পূর্ণ বিরোধী।
এ হিসেবে বলা যায় যে,যখন স্ত্রী তার স্বামী কর্তৃত প্রদত্ত তালাকের অধিকারকে ফিরিয়ে দেবে তখন পূর্বে প্রদত্ত অধিকার দ্বারা স্ত্রী আর নিজের উপর তালাক প্রয়োগ করতে পারবে না।(বরং নতুন করে আবার স্বামী অধিকার দিলে স্ত্রী তালাকের মালিক বনবে।)
(বাদায়ে সানায়ে-৩/১১৭)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/9409

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামী আপনাকে মৌখিক তালাকের অনুমতি বা অধিকার দিয়েছে। কিভাবে কোন শব্দ দ্বারা অধিকার দিয়েছে? তা উল্লেখ করেন নি?

দয়া করে কমেন্টে জানাবেন।তারপর আমরা পরামর্শ প্রদান করবো।জাযাকুমুল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (2 points)
reshown by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। 

স্বামীকে আমি সমস্যা জানিয়েছিলাম, তার কাছে আমি ঈমান ও দ্বীনদারি পালনের নিরাপত্তা পাইনি। বারবার বলেও দ্বীনি পরিবেশ দেয়নি। সে নিজেও নিজের ফরজ বিধান পালনে উদাসীন। তার সাথে মনের অমিল, তার কাছে মানসিক শান্তি পাইনি। তার মধ্যে নিজেকে সংশোধনের ইচ্ছে দেখিনি, এদিকে তাদের সঙ্গদোষে আমার ঈমানের ক্ষতি হচ্ছে। 
তাই আমি এই দমবন্ধকর সম্পর্ক থেকে মুক্তি চাই।  
সে বলেছে: আমার ওপর দায়িত্ব রাখলাম না। তোমাকে দায়িত্ব দিলাম। তোমার সিদ্ধান্ত তুমি নিবা। আমার পক্ষ থেকে কোনো বাধা থাকবেনা। 

তার বোনেরা এসে আমাকে দেয়া বিয়ের গয়নাগাটি নিয়ে গেছে। বলেছে, আমি যেন তালাক দেই। অথচ সে যে, মোহরানা পরিশোধ করেনি, আমি কীভাবে তালাক নিব? 
মোহর যেহেতু দেয়নি, তাই আমাকে কি কোনো টাকা দিতে হবে? 
by (806,910 points)
তালাক দিতে পারবেন।আপনি সম্পূর্ণ মহর পাবেন।তাদেরকে আর কিছু দিতে হবে না। তবে সংসার ভাঙ্গার চেয়ে সংসার টিকিয়ে রাখাই ভালো। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...