আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
81 views
in সাওম (Fasting) by (10 points)
আস্সালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ।

শ্রদ্ধেয় মুফতি সাহেব।
বেশ কয়েক বছর আগে রমাদানে ভুল বসত বউয়ের সাথে সহবাস হয়ে যায়। এবং এটি দুই দিন হয়েছে। মানে দুটি রোজা ভঙ্গ হয়ে গেছে।

এখন কিভাবে এর কাজা বা কাফফারা আদায় করতে হবে? কোথায় ছাড় রয়েছে এবং কোথায় কোনটা আবশ্যিক বিধান সেটার বিস্তারিত জানালে অনেক উপকৃত হবো ইনশাআল্লাহ।

1 Answer

0 votes
by (806,100 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রমজানে দিনের বেলায় স্ত্রী সহবাস হারাম ও নাজায়েয। ইচ্ছা বা রোযা স্বরণ থাকাবস্থায় সহবাস হয়ে গেলে স্বামী স্ত্রী উভয়ের উপর কাযা এবং কাফফারা ওয়াজিব হবে।

জীবনে যত ফরয রোযা পানাহারের মাধ্যমে ভঙ্গ করা হয়েছে,তার জন্য একটি কাফ্ফারা আসবে।এবং একটি কাফ্ফারা ই উক্ত সকল রোযার জন্য যথেষ্ট হবে।
ঠিক এভাবে যত রোজা সহবাসের মাধ্যমে ভঙ্গ করা হয়েছে তার জন্য একটি কাফ্ফারা আসবে।কাফফারা সম্পর্কে জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/102

তবে যদি রোযার কথা স্বরণেই না থাকে, তাহলে সহবাসের দরুণ রোযাও ফাসিদ হবে না এবং কাযা কাফফারাও ওয়াজিব হবে না।
الفتاوى الهندية (1/ 205):
"من جامع عمدًا في أحد السبيلين فعليه القضاء والكفارة، ولايشترط الإنزال في المحلين، كذا في الهداية. وعلى المرأة مثل ما على الرجل إن كانت مطاوعةً، وإن كانت مكرهةً فعليها القضاء دون الكفارة، وكذا إذا كانت مكرهةً في الابتداء ثم طاوعته بعد ذلك كذا في فتاوى قاضي خان".

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 394):
"(إذا أكل الصائم أو شرب أو جامع) حال كونه (ناسيًا) في الفرض والنفل قبل النية أو بعدها على الصحيح، بحر عن القنية إلا أن يذكر فلم يتذكر، ويذكره لو قويًا وإلا وليس عذرًا في حقوق العباد.

(قوله: ناسيًا) أي لصومه؛ لأنه ذاكر للأكل والشرب والجماع، معراج (قوله: في الفرض) ولو قضاء أو كفارة".

الفتاوى الهندية (1/ 202):
"إذا أكل الصائم أو شرب أو جامع ناسيًا لم يفطر، ولا فرق بين الفرض والنفل، كذا في الهداية". فقط والله أعلم


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...